Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কোহলিরা অনেক এগিয়ে, সৌরভের এই টুইটের পরে তাঁকে বিঁধলেন নেহরা ও ভন

দ্য ওয়াল ব্যুরো: ওভালে (Oval) ফের ভারতীয় দল টেস্ট (Test) জিতে ইতিহাস গড়ল ৫০ বছর পরে। ১৯৭১ সালে অজিত ওয়াদেকারের নেতৃত্বে ওভালে হারিয়েছিল ঘরের দলকে। এমন সাফল্যের পরে টুইট করে দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়ে

কোহলিরা অনেক এগিয়ে, সৌরভের এই টুইটের পরে তাঁকে বিঁধলেন নেহরা ও ভন

শেষ আপডেট: 7 September 2021 13:27

দ্য ওয়াল ব্যুরো: ওভালে (Oval) ফের ভারতীয় দল টেস্ট (Test) জিতে ইতিহাস গড়ল ৫০ বছর পরে। ১৯৭১ সালে অজিত ওয়াদেকারের নেতৃত্বে ওভালে হারিয়েছিল ঘরের দলকে। এমন সাফল্যের পরে টুইট করে দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলির দলকে। যদিও এমন ঐতিহাসিক জয়ের পরে আবেগে টুইট করেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ (Sourav) গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছেন, “দুর্দান্ত ম্যাচ। দু’দলের মধ্যে স্কিলই পার্থক্য গড়ে দিয়েছে। কিন্তু সব থেকে বেশি পার্থক্য গড়েছে, চাপ নেওয়ার ক্ষমতা। ভারতীয় ক্রিকেট বাকিদের থেকে অনেকটাই এগিয়ে।” এই টুইটের পরে স্বদেশ ও বিদেশে প্রবল সমালোচনার মধ্যে পড়তে হয়েছে সৌরভকে। তাঁর ওই বার্তা নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন পালটা লিখেছেন, “সেটা কেবল টেস্ট ক্রিকেটে। সাদা বলের ক্রিকেটে নয়।” সৌরভ অবশ্য ওই টুইটের কোনও জবাব দেননি। এমনকি প্রাক্তন অধিনায়কের এমন বার্তা পছন্দ হয়নি আশিস নেহরারও। তিনি চলতি টেস্ট সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন মুম্বইয়ের স্টুডিওতে বসে। তিনি সৌরভের টুইটের পালটা জানিয়েছেন, ‘‘যদি সৌরভের টুইটের কথা বলেন, তাহলে বলতে হয় ওরা (কোহলিরা) সত্যিই চাপ সহ্য করার ক্ষমতা দেখিয়েছে। তবে ভারতীয় দল বাকিদের থেকে এগিয়ে, এই বষয়ে আমি একশো শতাংশ সহমত নই।’’ বরং দেশের নামী প্রাক্তন পেসারের মত, নিউজিল্যান্ডকে কোনওভাবেই পিছিয়ে রাখা যাবে না। নেহরা বলেন, ‘‘যদি (হার-জিতের) সংখ্যার নিরিখে ধরা হয়, তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ড হারিয়েছে ভারতকে। এটা নিতান্তই সৌরভের ভাবনা-চিন্তা। আমার মনে হয় ভারত এগিয়ে, তবে সেটা নিউজিল্যান্ডকে পাশে নিয়েই। যদি গত এক থেকে দেড় বছরের পারফরম্যান্স ধরা হয় ভারত ও নিউজিল্যান্ড সমানে সমানে থাকবে।’’  

```