Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Smriti Mandhana: ত্রিদেশীয় ফাইনালে জ্বলে উঠলেন স্মৃতি, সেঞ্চুরি হাঁকিয়ে ফের গড়লেন বিরল

ফের একটি শতরান। ফের একবার নিজের জাত চেনালেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। কলম্বোয় (Colombo) শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে সেঞ্চুরি (Smriti Mandhana Century) করলেন তিনি।

Smriti Mandhana: ত্রিদেশীয় ফাইনালে জ্বলে উঠলেন স্মৃতি, সেঞ্চুরি হাঁকিয়ে ফের গড়লেন বিরল

স্মৃতি মান্ধানা

শেষ আপডেট: 11 May 2025 15:32

দ্য ওয়াল ব্যুরো: ফের একটি শতরান। ফের একবার নিজের জাত চেনালেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। কলম্বোয় (Colombo) শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে সেঞ্চুরি (Smriti Mandhana Century) করলেন তিনি। মারলেন ১৫টি চার। স্ট্রাইক রেট ১১৫। আর এই দুর্দান্ত ইনিংসের সুবাদে ভারতের মহিলা ক্রিকেট টিম নির্ধারিত ৫০ ওভারে ৩৪২ রানের বিরাট স্কোর দাঁড় করিয়েছে। জবাবে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে ১৫ ওভারে দু’উইকেট খুইয়ে ৭৬ রান তুলেছে শ্রীলঙ্কা টিম।

কলম্বো স্টেডিয়ামে চলতি ত্রিদেশীয় সিরিজের আজ ফাইনাল। চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। ইতিমধ্যে চলতি টুর্নামেন্টে চারটের মধ্যে তিনটি ম্যাচ জিতে দুরন্ত ফর্মে ভারত। আত্মবিশ্বাস নিয়েই আজ প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েন স্মৃতিরা। স্মৃতি একা ১০১ বলে তোলেন ১১৬ রান। এই শতরানের সুবাদে বিশ্ব মহিলা ক্রিকেটের ইতিহাসে তৃতী সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়লেন। ঝুলিতে এই মুহূর্তে ১১টি শতরান। আগে শুধু দুজন—অস্ট্রেলিয়ার মেগ লানিঙ্গ (১৫) এবং নিউজিল্যান্ডের সুজি বেটস (১৩)।

আজ ওপেনে ব্যাট করতে নেমে প্রতীকা রাওয়ালের সঙ্গে স্মৃতি মান্ধানা অসাধারণ পার্টনারশিপ গড়েন। রাওয়াল ৩০ বলে ৪৯ রানে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যাওয়ার পর তিনি ইনিংস এগিয়ে নিয়ে যান। বাউন্ডারি মেরে, সিঙ্গল চুরি করে স্কোরবোর্ড সচল রাখেন।

আজকের ম্যাচে হরমনপ্রীতের নেতৃত্বাধীন ভারত দলে একটিমাত্র পরিবর্তন করে। সূচি উপাধ্যায়ের জায়গায় টিমে জায়গা পান মিডিয়াম পেসার ক্রান্তি গৌদ। অন্যদিকে শ্রীলঙ্কা দলে অলরাউন্ডার কাভিশা দিলহারি অসুস্থতার জন্য বাদ পড়েছেন। দলে জায়গা পেয়েছেন পিউমি ওয়াথশালা ও ইনোকা রণবীরা।


```