Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় জকোভিচের, সেমিতে অনামীর কাছে হার

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় জকোভিচের, সেমিতে অনামীর কাছে হার

শেষ আপডেট: 26 January 2024 15:51

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ান ওপেনে খেতাব হাতে তোলা হল না নোভাক জকোভিচের। শুক্রবার সেমিফাইনালে ইয়ানিক সিনার কাছে ১-৬, ২-৬, ৭-৬ (৮-৬), ৩-৬-এ হার জোকারের।

ইতালির ইয়ানিক চলতি টুর্নামেন্টে চতুর্থ বাছাই হিসেবে খেলছেন। তাঁর কাছে জকোভিচের হার অপ্রত্যাশিতই। এর আগেই বিদায় নিয়েছিলেন স্পেনের কার্লোস আলকারাজ। এবার সার্বিয়ান কিংবদন্তির বিদায়ে অস্ট্রেলিয়ান ওপেনে লড়াই ওপেন হয়ে গেল। 

এদিন রড লেভার এরিনায় নোভাক খেলার শুরু থেকেই ছন্দ হারিয়েছিলেন। তিনি প্রথম দুটি সেটে হেরে যান। ভাবা গিয়েছিল, তারপর হয়তো ঘুরে দাঁড়াবেন। তৃতীয় সেটে লড়াই জারি রাখলেও চতুর্থ সেটে নিজের প্রভাব দেখাতে ব্যর্থ হয়েছেন।

জকোভিচ যাঁর কাছে হারলেন, তিনি ১৪ বছরের ছোট। সিনা জিতলেন রাজার মতো। জিতেও উচ্ছ্বাস দেখাননি, বরং খুবই সাধারণভাবে কোর্ট ছেড়ে চলে যান। একটা সময় জকোভিচ খেলার মধ্যে ভুল করায় হতাশ হয়েছিলেন, চিৎকার করছিলেন। কিন্তু সিনা ঠাণ্ডা মাথায় ম্যাচ জিতে দেখালেন তিনি বড় মঞ্চের তারকা। 

অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচ টানা ৩৩টি ম্যাচ জিতে নজির গড়েছিলেন। এর আগে মহিলা টেনিসে মনিকা সেলেস টানা ৩৩টি ম্যাচ জিতে রেকর্ড গড়েছিলেন। তিনি সেমিতেই হেরেছিলেন ১৯৯৯ সালে। সেই রেকর্ড টপকানোর সুযোগ ছিল জোকারের কাছে। কিন্তু সার্বিয়ান কিংবদন্তি হেরে যাওয়ায় নতুন নজির গড়া হল না।

এদিন ম্যাচ হারের পরেও সেলেসের কথা বলেছেন জকোভিচ। তিনি জানিয়েছেন,  সেলেস আমার ছোটবেলার আইকন, তাঁর খেলা দেখেই টেনিসের প্রতি ভালবাসা।  সেলেসের জীবনটাই আবর্ত ছিল টেনিসকে ঘিরে। আমিও সেটা দেখে শেখার চেষ্টা করেছি। প্রথমবার আমার আইডলের সঙ্গে দেখা হয়ে বেশ অবাক হয়ে গিয়েছিলাম, তারপর দেখলাম সেলেসও আমার ভাষাতেই কথা বলে। তিনিও জন্মেছিলেন সার্বিয়াতে।

সিনা এর আগেও জকোভিচকে হারিয়েছিলেন, সেটি ছিল এটিপি টেনিসে। কিন্তু গ্র্যান্ড স্লামের মঞ্চে হারিয়ে শোরগোল ফেলে দিয়েছেন ছ’ফুট দু’ইঞ্চির এই তরুণ তারকা। 


```