Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুভমন কোন সারাকে বিয়ে করবেন, জল্পনার 'অবসান' করলেন অন্য এক খেলোয়াড়

সারা-শুভমন প্রেম করছেন কিনা, তা নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি।

শুভমন কোন সারাকে বিয়ে করবেন, জল্পনার 'অবসান' করলেন অন্য এক খেলোয়াড়

শেষ আপডেট: 9 November 2023 20:36

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট বিশ্বকাপে মাঠে ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের পারফরম্যান্স নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনই মাঠের বাইরে তরুণ ক্রিকেটারের প্রেম পর্ব নিয়েও চর্চার শেষ নেই! কোন সারার প্রেমে মজেছেন শুভমন, সেটা নিয়েই কৌতূহল বাড়ছে ক্রিকেট মহলে। সারা আলি খান ও সারা তেন্ডুলকার, এই দুই জনেরই নাম জড়িয়েছে শুভমনের। কিন্তু দিন দু'য়েক আগেই একটি অনুষ্ঠানে সইফ আলি খানের মেয়ে সারা স্পষ্ট করেন, শুভমনের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তারপরই সারা তেন্ডুলকারের সঙ্গে শুভমনের প্রেম নিয়ে জল্পনা আরও বেড়েছে। সেই জল্পনায় ইন্ধন জোগালেন অন্য এক ক্রিকেটার!

সারা-শুভমন প্রেম করছেন কিনা, তা নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। তবে সাম্প্রতিক সময়ে দু'জনের রসায়ন দেখে অনেকেই বলতে শুরু করেছেন, শচীন তেন্ডুলকারের জামাই হতে চলেছেন শুভমনই! সংযুক্ত আরব আমিরশাহির খেলোয়াড় চিরাগ সুরি এবার মুখ খুললেন শুভমন ও সারাকে নিয়ে। একটি অনুষ্ঠানে সুরিকে প্রশ্ন করা হয় এরপর কোন ক্রিকেটারের বিয়ে হবে? সেই প্রশ্নের উত্তরে চিরাগ বলেন, 'আমার মনে হয় এবার শুভমনের বিয়ে হবে। সারা নামে এক প্রেমিকাও রয়েছে তাঁর।' এরপরই প্রশ্ন ওঠে কোন সারার কথা বলতে চাইছেন সুরি? আরবের খেলোয়াড় বলেন, 'ভারতীয় কিংবদন্তি তারকা সচিনের মেয়ে!'

সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। শুভমনের বহু অনুগামী সোশ্যাল মিডিয়ায় বিয়ের তারিখ জানতে চান। এই ব্যাপারে শুভমনের কী মত তা জানা যায়নি। তবে দেখা গেছে, ইনস্টাগ্রামে সুরিকে 'আনফলো' করে দিয়েছেন শুভমন।  

শুভমন-সারা প্রেম কাহিনি অনেক দিনের! প্রথমে নবাব কন্যার নাম জড়িয়েছিল ভারতীয় ক্রিকেটারের সঙ্গে। বহু অনুষ্ঠানে দু'জনকে একসঙ্গে দেখা যাচ্ছিল। শুভমন-সারা প্রেম নিয়ে গুঞ্জনের মধ্যেই ঢুকে পড়েন সারা তেন্ডুলকার। শুভমনের জন্মদিনে পোস্ট করা থেকে শুরু করে একই জায়গায় ঘুরতে গিয়ে একসঙ্গে ছবি দেওয়া--- সবই ছিল অর্থবহ। ওয়াংখেড়ের গ্যালারিতে সারা তেন্ডুলকারকে দেখতে পাওয়ার পর থেকেই শুভমনের সঙ্গে শচীন কন্যার প্রেম নিয়ে আলোচনা বাড়ে। সেই আলোচনা আরও বাড়িয়ে দিলেন চিরাগ সুরি।


```