Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Shubman Gill: গোপন মেসেজের পরই সেঞ্চুরি শুভমানের! কী লেখা ছিল ওই চিরকুটে?

ওয়ানডে ক্রিকেটে গত ২ ইনিংসে তিনি শতরান করেন।

Shubman Gill: গোপন মেসেজের পরই সেঞ্চুরি শুভমানের! কী লেখা ছিল ওই চিরকুটে?

শতরান করার পর শুভমান গিলের উচ্ছ্বাস

শেষ আপডেট: 21 February 2025 17:48

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। সেইসঙ্গে জয় দিয়েই শুরু করেছে অভিযান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ওই ম্যাচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে জয়লাভ করেছে। মহম্মদ সামি আগুন বোলিং এবং শুভমান গিলের শতরানের দৌলতে টিম ইন্ডিয়ার সামনে জয়ের রাস্তা মসৃণ হয়। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে শুভমান এই প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টে সেঞ্চুরি হাঁকালেন। ম্যাচের শেষে শুভমান জানালেন, নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে তিনি খুব খুশি। তবে তিনি একটি গোপন মেসেজের কথা উল্লেখ করলেন, যেটা পড়ার পর তিনি নিজের ইনিংসটা সামনের দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত হন। কী লেখা ছিল সেই গোপন মেসেজে, আসুন জেনে নেওয়া যাক।

শুভমানকে কে পাঠালেন গোপন মেসেজ?

ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে শুভমান গিল নিজের ইনিংস নিয়ে খুল্লমখুল্লা আলোচনা করেন। তিনি বললেন, 'মিডল ওভারে ব্যাট করা একেবারেই সহজ ছিল না। ওরা স্পিন আক্রমণ শুরু করার পর থেকেই বিরাট ভাই ক্রমাগত কথা বলতে থাকেন। একটা সময় আমাদের উপর যথেষ্ট চাপ তৈরি হয়েছিল। ওই সময় ড্রেসিংরুম থেকে মেসেজ পাঠানো হয় যে শেষপর্যন্ত খেলে যাওয়ার চেষ্টা আমাকে করে যেতে হবে। আমি সেটাই করেছি।'

ম্যাচ শেষ করেই ফিরলেন গিল

শুভমান গিল এই ম্যাচে শুধুমাত্র সেঞ্চুরিই হাঁকালেন না, ভারতে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে তিনি ১২৯ বলে ১০১ রান করেন। তাঁর এই ইনিংসে ৯ চার এবং ২ ছক্কা রয়েছে। টার্গেট তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার শুরুটা বেশ ভাল হয়েছিল। রোহিত শর্মা এবং শুভমান গিলের মধ্যে ৬৯ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে ওঠে।

নিজের যোগ্যতা প্রমাণ করলেন শুভমান

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই শুভমান গিলকে যখন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছিল, সেইসময় অনেকেই অনেক কথা বলেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রানের ধারাবাহিকতা বজায় রেখেছেন। সঙ্গে এও বুঝিয়ে দিয়েছেন যে কেন তাঁকে টিম ইন্ডিয়ার প্রিন্স বলা হয়। ওয়ানডে ক্রিকেটে গত ২ ইনিংসে তিনি শতরান করেন।


```