Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দুর্দান্ত কামব্যাক শুভমানের, রঞ্জিতে হাঁকালেন দুর্দান্ত শতরান

শুভমান গিল পঞ্জাব ক্রিকেট দলের হয়ে কার্যত একাই লড়াই করে যান।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দুর্দান্ত কামব্যাক শুভমানের, রঞ্জিতে হাঁকালেন দুর্দান্ত শতরান

শুভমানের শতরানও জেতাতে পারল না পঞ্জাবকে

শেষ আপডেট: 25 January 2025 15:26

দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজের ফর্ম নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছিলেন। কিন্তু, রঞ্জি ট্রফিতে ইতিমধ্যে তিনি নিজের সেই হারানো ফর্ম ফিরে পেয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে তিনি দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করেন এবং একটি ধামাকাদার শতরান করেন। একটা সময় পঞ্জাব ক্রিকেট দল মাত্র ৮৪ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। গোটা দলই চলে গিয়েছিল একেবারে ব্যাকফুটে। ঠিক এই জায়গায় শতরানটি হাঁকালেন শুভমান। তাঁর এই সেঞ্চুরিয়ন ইনিংসে ১৪ চার এবং তিন আকাশছোঁয়া ছক্কা রয়েছে।

দুর্দান্ত শতরান করলেন শুভমান

ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শুভমান গিল নিজের হারানো ফর্ম ফিরে পেলেন। কর্নাটকের বিরুদ্ধে পঞ্জাব ক্রিকেট দলের হয়ে তিনি সেঞ্চুরি হাঁকালেন। সবথেকে বড় কথা, দলের কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে গর্জে উঠলেন তিনি। শুরু থেকেই তিনি একটা দিক ধরে রেখেছিলেন। ১১৯ বলে তিনি নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। এরপর গিল স্বমহিমায় ফেরেন। পরের ৪০ বলে বাকি ৫০ রান বেরিয়ে আসে। সেইসঙ্গে একটি নজরকাড়া শতরান হাঁকান তিনি।

পঞ্জাবের হয়ে একাই লড়লেন

শুভমান গিল পঞ্জাব ক্রিকেট দলের হয়ে কার্যত একাই লড়াই করে যান। সপ্তম উইকেটে তিনি মায়াঙ্ক মার্কন্ডের সঙ্গে হাফসেঞ্চুরির পার্টনারশিপ করেন। মায়াঙ্ক প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর অষ্টম উইকেটে সুখদীপ বাজওয়ার সঙ্গে শুভমান ৩৭ রানের পার্টনারশিপ গড়েন। 

শুভমান শতরান করলেও পরাজয় আটকাতে পারেনি পঞ্জাব ক্রিকেট দল। প্রথম ইনিংসে পঞ্জাব মাত্র ৫৫ রানেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল। জবাবে কর্নাটক প্রথম ইনিংসে ৪৭৫ রানে করে ৪২০ রানের লিড নিয়ে ফেলে। এরপর দ্বিতীয় ইনিংসে পঞ্জাব ২১৩ রান অলআউট হয়ে যায়। এই পরিস্থিতিতে কর্নাটক এক ইনিংস এবং ২০৭ রানে এই ম্যাচে জয়লাভ করে।


```