
শেষ আপডেট: 20 January 2024 13:40
দ্য ওয়াল ব্যুরো: ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে জল্পনা ও গুজব দুই চলছিল এ দেশের ও পাক মিডিয়ায়। তারই মধ্যে আবার বিয়ে করলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক।
এদিন সকালে শোয়েব নিজেই টুইট করে লিখেছেন, “আলহামদুলিলা। অ্যান্ড উই ক্রিয়েটেড ইউ ইন পেয়ারস।”
- Alhamdullilah ♥️
— Shoaib Malik ???????? (@realshoaibmalik) January 20, 2024
"And We created you in pairs" وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا pic.twitter.com/nPzKYYvTcV
পবিত্র কোরানের একটি সুরা হল, ‘অ্যান্ড উই ক্রিয়েটেড ইউ ইন পেয়ারস।’ এর অর্থ হল আমরা তোমাদের সৃষ্টি করেছি। একজন মহিলা ও একজন পুরুষ। যাতে পরস্পর পরস্পরের সুখ দুঃখে থাকতে পার। তোমাদের মধ্যে ভালবাসা ও প্রেম থাকবে। যাতে তোমাদের থেকে নতুন প্রজন্মের জন্ম নিতে পারে।
এর আগে গত বুধবার ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন সানিয়া মির্জা। তাতে তিনি লিখেছিলেন, বিয়ের খুবই কঠিন ব্যাপার। বিচ্ছেদ আরও কঠিন। কঠিনটাই বেছে নাও। মোটা হয়ে যাওয়াটাও সমস্যার ব্যাপার। তার মুখোমুখি হও। যোগাযোগ রাখাটা সহজ নয়। যোগাযোগ না রাখাটাও কঠিন। সেটাও বেছে নাও। জীবন কখনওই সহজ নয়। সবসময়েই কঠিন। কিন্তু কোন কঠিন পথ বেছে নেব সেটা আমরা ঠিক করতে পারি। তাই ভেবে চিন্তে বেছে নিতে হবে।
শোয়েবের এই দ্বিতীয় পক্ষ হলেন পাক অভিনেত্রী সানা জাভেদ। তাঁর ও শোয়েবের সম্পর্ক নিয়ে ইসলামাবাদে কমবেশি গুজব আগেও ছড়িয়েছে। কিন্তু তা যে বিয়ে পর্যন্ত গড়াতে পারে অনেকে ধারনা করতে পারেননি।
সনিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের সম্পর্কের টানাপোড়েন গত এক বছরের বেশি সময় ধরে চলছিল। তবে শোয়েব তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলে নিজেকে সানিয়া মির্জার স্বামী বলে উল্লেখ করে রেখেছিলেন। এমনকী সানিয়াকে সুপারউওম্যানও বলেছিলেন। কিন্তু এসব পোশাকি বিষয় পারস্পরিক সম্পর্ককে ধরে রাখতে পারেনি। কদিন আগে নিজের সোশাল মিডিয়া পেজ থেকে সোয়েব মালিকের সমস্ত ফোটো মুছে ফেলেন সানিয়া। শুধু একটি ছবি রেখে দেন। যেখানে তাঁর ছেলে ইজহানের ছবিও ছিল। তা থেকেই বিচ্ছেদের জল্পনা আরও তীব্র হয়। শনিবার তার যবনিকাপাত ঘটে গেল।