Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

এক বছর ছেলেকে দেখননি, 'ব্লক' করা সব জায়গায়! আবেগঘন পোস্ট ধাওয়ানের

ছেলের জন্মদিনে তাই মন খারাপ বাবা ধাওয়ানের। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে ছেলেকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটার।

 এক বছর ছেলেকে দেখননি, 'ব্লক' করা সব জায়গায়! আবেগঘন পোস্ট ধাওয়ানের

শেষ আপডেট: 26 December 2023 19:06

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের বিবাহবিচ্ছেদ মামলা চলছে গত এক বছর ধরেই। আর সেই কারণেই ছেলে জোরাভারের সঙ্গে দেখা সাক্ষাৎ প্রায় নেই বললেই চলে। ছেলের জন্মদিনে তাই মন খারাপ বাবার। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে ছেলেকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটার।

ইনস্টাগ্রাম পোস্টে ছেলের সঙ্গে নিজের একটি ছবি দেন ধাওয়ান। লম্বা পোস্টের পরতে পরতে শুধুই আবেগ ধরা পড়েছে। তিনি লেখেন, 'এক বছর হয়ে গেল তোমায় দেখিনি। আমাকে প্রায় সব জায়গা থেকে ব্লক করে দেওয়া হয়েছে। বাবা তোমাকে সবসময় মিস করে। আমি আশা রাখি, খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হবে।'

এখানেই থেমে থাকেননি ধাওয়ান। তিনি আরও লেখেন, 'তোমার সঙ্গে দেখা না হলেও আমি তোমাকে রোজ মেসেজ করি। তুমি ভাল আছ কিনা তা জানার চেষ্টা করি। কিন্তু তুমি সেইসব মেসেজ দেখতে পাও না। আমি তোমাকে খুব ভালবাসি। শুভ জন্মদিন।'

২০১২ সালে আয়েশার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শিখর। কিন্তু ২০২১ সালে ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় জানান, আয়েশার সঙ্গে আর থাকতে চান না তিনি। এও বলেছিলেন, নানা কারণে তাঁদের মধ্যে বনিবনা হচ্ছে না। এমনকী স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন শিখর। তারপরই তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিচারক শিখরের বিবাহ বিচ্ছেদের মামলা মঞ্জুর করেছিলেন।

বেশ অনেকদিন হল ভারতের জাতীয় দলের কোনও ফরম্যাটেই সুযোগ পাচ্ছেন না শিখর। তবে আসন্ন আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক তিনিই। গতবারের মতো এবারও প্রীতি জিন্টার দল ভরসা রেখেছেন তাঁর ওপরই। 


```