Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

দু'সপ্তাহের মধ্যে সারতে পারে ধাওয়ানের চোট, এই মুহূর্তে কোনও রিপ্লেসমেন্ট নয়, জানিয়ে দিল বিসিসিআই

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালেই ভারতীয় সমর্থকদের জন্য এসেছিল খারাপ খবর। বুড়ো আঙুল চিড় ধরায় তিন সপ্তাহ মাঠের বাইরে যেতে হচ্ছে শিখর ধাওয়ানকে। এমনকী মনে করা হচ্ছিল, এই বিশ্বকাপে হয়তো আর দেখা যাবে না ভারতের বাঁহাতি ওপেনারকে। কিন্তু সন্ধ্যায় বি

দু'সপ্তাহের মধ্যে সারতে পারে ধাওয়ানের চোট, এই মুহূর্তে কোনও রিপ্লেসমেন্ট নয়, জানিয়ে দিল বিসিসিআই

শেষ আপডেট: 10 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালেই ভারতীয় সমর্থকদের জন্য এসেছিল খারাপ খবর। বুড়ো আঙুল চিড় ধরায় তিন সপ্তাহ মাঠের বাইরে যেতে হচ্ছে শিখর ধাওয়ানকে। এমনকী মনে করা হচ্ছিল, এই বিশ্বকাপে হয়তো আর দেখা যাবে না ভারতের বাঁহাতি ওপেনারকে। কিন্তু সন্ধ্যায় বিসিসিআই জানিয়ে দিল, দু, সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেন গব্বর। তাই এই মুহূর্তে তাঁর বদলে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে অজি পেস বোলার কুলটার-নাইলের বল লাফিয়ে উঠে ধাওয়ানের বুড়ো আঙুলে লাগে। তারপর দু'বার মাঠেই স্প্রে নিয়ে খেলেন গব্বর। করেন সেঞ্চুরি। তারপর শোনা যায়, ব্যথা বাড়ায় তাঁর আঙুলে এক্স রে করে চিড় ধরা পড়েছে। তাই তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ধাওয়ানকে। এই খবর পাওয়ার পরেই শুরু হয় জল্পনা। তাহলে কি বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ধাওয়ান? তাঁর বদলে কে করবেন ওপেনিং? কেই বা ধাওয়ানের জায়গায় দলে ঢুকবেন? https://twitter.com/BCCI/status/1138462314284363780 ধাওয়ান না থাকায় রোহিত শর্মার সঙ্গে যে লোকেশ রাহুল ওপেন করবেন এটা নিশ্চিত। তবে চার নম্বরের জন্য কি দীনেশ কার্তিক অথবা বিজয় শঙ্করের মধ্যে কাউকে খেলানো হবে? এমনও শোনা যায় ভারত থেকে ঋষভ পন্থকে নিয়ে যাওয়া হতে পারে। সন্ধেবেলায় সব জল্পনা পরিষ্কার করে দিল বিসিসিআই। বোর্ডের তরফে জানানো হয়েছে, "ভারতের ব্যাটসম্যান শিখর ধাওয়ানের হাড়ে সামান্য চিড় ধরেছে। এই মুহূর্তে বোর্ডের চিকিৎসকদের পর্যবেক্ষণে ইংল্যান্ডেই থাকবেন ধাওয়ান। আশা করা হচ্ছে দু'সপ্তাহের মধ্যেই তাঁর চোট সেরে যেতে পারে। আর তাই এই মুহূর্তে তাঁর বদলি হিসেবে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না।" দু'সপ্তাহ পরে ধাওয়ান সুস্থ হয়ে উঠলে তাঁর মাঠে নামতে ২৫ জুন। এই সময়ের মধ্যে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ম্যাচ রয়েছে ভারতের। অর্থাৎ তারপরেও চারটে ম্যাচ বাকি থাকছে ভারতের। আপাতত সেই দিকেই তাকিয়ে ভারতীয় সমর্থকরা।

```