Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

IPL 2025: ‘বিরাটরা কমন সেন্স দেখাননি’, লজ্জার হারের পর আরসিবি ব্যাটসম্যানদের বিঁধলেন বীরু

আরসিবি ইনিংসে ধস নামাতে অন্যতম ভূমিকা নেন পাঞ্জাবের বোলাররা। বিশেষ করে যুজবেন্দ্র চাহাল, হরপ্রীত সিং এবং অর্শদীপ সিং।

IPL 2025: ‘বিরাটরা কমন সেন্স দেখাননি’, লজ্জার হারের পর আরসিবি ব্যাটসম্যানদের বিঁধলেন বীরু

ফাইল চিত্র

শেষ আপডেট: 19 April 2025 13:45

দ্য ওয়াল ব্যুরো: ন্যূনতম কাণ্ডজ্ঞান বা কমন সেন্স দেখাননি বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা। দায়িত্বজ্ঞানহীনের মতো একের পর এক শট খেলে উইকেট ছুড়ে এসেছেন। একজন ব্যাটসম্যানও ক্রিজে ঠিকমতো দাঁড়াতে পারেননি। যার নিট ফল ঘরের মাঠে পাঞ্জাবের হাতে লজ্জার পরাজয়।

এমন ভাষাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলকে একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। একদা পাঞ্জাবের হয়ে আইপিএল খেলেছেন। এখন রয়েছেন ধারাভাষ্যকার ও বিশ্লেষকের ভূমিকায়। যেখানে বসে আরসিবির গতকালের হতশ্রী পারফরম্যান্সকে তুলোধনা করেছেন তিনি। বিশেষ করে বিরাট কোহলি, রজত পাটিদারদের শট বাছাই ও আত্মঘাতী আউটকে সমালোচনায় সরব হয়েছেন।

সেহওয়াগ বলেন, ‘আরসিবি জঘন্য বাটিং করেছে। তাদের সবাই দায়িত্বহীনের মতো শট বাছাই করে উইকেট খুইয়ে এসেছে। একজন ব্যাটসম্যানও ভাল বলে আউট হয়নি। অন্তত একজনের কাণ্ডজ্ঞান কাজে লাগানো উচিত ছিল। যদি হাতে উইকেট থাকত তাহলে অনায়াসে ১৪ ওভারে ১১০ কি ১২০ রান তুলে ফেলা যেত। এটা ওদের লড়াই করার সুযোগও দিত।‘

প্রসঙ্গত, আরসিবি ইনিংসে ধস নামাতে অন্যতম ভূমিকা নেন পাঞ্জাবের বোলাররা। বিশেষ করে যুজবেন্দ্র চাহাল, হরপ্রীত সিং এবং অর্শদীপ সিং। তিনজনই দুটি করে উইকেট নেন। তাঁদের কৃতিত্ব এতটুকু খর্ব না করেও সেহওয়াগ হারের জন্য দুষেছেন আরসিবি ব্যাটারদেরই। বলেছেন, ‘উইকেট অর্জন করা এবং পেয়ে যাওয়ার মধ্যে ফারাক রয়েছে।‘

এর পাশাপাশি ঘরের মাঠে বেঙ্গালুরুর লাগাতার অফ ফর্ম নিয়েও সরব হয়েছেন তিনি। বীরুর কথায়, ‘পাটিদারের উচিত এগিয়ে আসা। কোনও না কোনও সমাধানসূত্র বের করা। আরসিবি ঘরে জিতছে না। ওদের বোলাররা ভাল বল করছে। কিন্তু ব্যাটাররা ব্যর্থ হচ্ছেন এবং সেটা লাগাতার। এটা কেন হবে? টিমের ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে রান পাবেন না, এটা মেনে নেওয়া যায়? কে সেটা সংশোধন করবে?’ প্লে-অফের টিকিট পাকা করতে গেলে এই প্রশ্নের উত্তর যত দ্রুত সম্ভব খুঁজে ফেলতে হবে বিরাটদের।


```