Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুশীলনের সময় কাঁধে চোট পেলেন ভারতীয় পেসার! কেপটাউনের ম্যাচে খেলতে পারবেন তো

রোহিতদের কাছে এখন কেপটাউনের দ্বিতীয় টেস্ট হচ্ছে সম্মানের লড়াই। কীভাবে সেই ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ওপরের দিকে ওঠা যায়, সেই অঙ্কই কষছেন কোচ রাহুল দ্রাবিড়।

অনুশীলনের সময় কাঁধে চোট পেলেন ভারতীয় পেসার! কেপটাউনের ম্যাচে খেলতে পারবেন তো

শেষ আপডেট: 30 December 2023 18:52

দ্য ওয়াল ব্যুরো: প্রথম টেস্টে লজ্জাজনক হারের ধাক্কা সামলে রোহিত শর্মারা অনুশীলন শুরু করলেন। সিরিজ জেতার সম্ভাবনা না থাকলেও দ্বিতীয় ম্যাচ জিতে ড্র করতে চায় ভারতীয় শিবির। রোহিতদের কাছে এখন কেপটাউনের দ্বিতীয় টেস্ট হচ্ছে সম্মানের লড়াই। কীভাবে সেই ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ওপরের দিকে ওঠা যায়, সেই অঙ্কই কষছেন কোচ রাহুল দ্রাবিড়। তবে ম্যাচের আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ। অনুশীলন করতে গিয়ে চোট পেলেন ভারতীয় পেসার।

এমনিতেই চোটের কারণে টেস্ট সিরিজে নেই মহম্মদ শামি। প্রথম টেস্টে হারের পর তাঁর অভাব আরও বেশি অনুভব করছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। বক্সিং ডে-তে প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাটে-বলে ডাহা ফেল করে ভারত। প্রথম ইনিংসে কেএল রাহুল ও দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির ইনিংস ছাড়া বলার মতো তেমন কেমন রান নেই ভারতীয় ক্রিকেটারদের। বল হাতেও ভারতীয় বোলাররা কেউই তেমন ছাপ ফেলতে পারেননি।

এহেন পরিস্থিতিতে আবেশ খানকে স্কোয়াডে নেওয়া হয়েছে। প্রথম একাদশে তাঁকে রাখা হবে কিনা এখনও স্থির হয়নি। বক্সিং ডে-র মতো কেপটাউনের পিচও পেসার সহায়ক হবে, এমনই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাই দ্বিতীয় ম্যাচেও ভারত চার পেসার ও এক স্পিনার কম্বিনেশনেই খেলবে। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুর থাকছেনই। চার নম্বর বোলার কে হবেন সেটাই এখন প্রশ্ন। প্রথম ম্যাচে প্রশিদ্ধ কৃষ্ণাকে খেলান দ্রাবিড়। কিন্তু তাঁর পারফরম্যান্স আহামরি না হওয়ায় দ্বিতীয় ম্যাচে অন্য কোনও বোলারের খেলার সম্ভাবনাই বেশি। সেই দৌড়ে আছেন মুকেশ কুমার ও আবেশ খান।

শনিবার ছিল ভারতের ঐচ্ছিক অনুশীলন। ৩ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এদিনের অনুশীলনের সময়ই কাঁধে চোট পান শার্দূল। শনিবারের অনুশীলনে মূলত থ্রো ডাউন প্র্যাকটিস করাচ্ছিলেন ফিল্ডিং কোচ টি দিলীপ। তাঁর ছোড়া বলে কাঁধে আঘাত পান শার্দূল। তৎক্ষণাৎ মাঠের মধ্যেই বসে পড়েন তিনি।

তারপর বাধ্য হয়েই মাঠ ছাড়েন শার্দূল। তাঁর কাঁধের চোট কতটা গুরুতর তা এখনই বলা সম্ভব নয়। ভারতীয় দল সূত্রে খবর, শার্দূলের কাঁধের স্ক্যান করানো হবে। তারপরই বোঝা যাবে চোট কতটা মারাত্মক। শেষ পর্যন্ত এই চোটের জন্য যদি তিনি খেলতে না পারেন, তবে ফের বিকল্প ভাবতে হবে কোচ দ্রাবিড়কে।  


```