Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'শুধু ভারত কেন, যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখি', হুঙ্কার বাংলাদেশ অধিনায়ক শান্তর

আগামি ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ের মাঠে খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে ২০ তারিখ বাংলাদেশের মুখোমুখি হবেন রোহিত শর্মারা।

'শুধু ভারত কেন, যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখি', হুঙ্কার বাংলাদেশ অধিনায়ক শান্তর

নাজমুল হোসেন শান্ত

শেষ আপডেট: 13 February 2025 19:05

দ্য ওয়াল ব্যুরো: গত বছর মার্চ মাসে শেষ কোনও ওয়ান ডে সিরিজ জিতেছিল তারা। সদ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে 'হোয়াইটওয়াশ' হতে হয়েছে। তা সত্ত্বেও আত্মবিশ্বাসে ফুটছে বাংলাদেশ। যা ধরা পড়ল দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মন্তব্যে। দাপটের সঙ্গে জানালেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার ক্ষমতা রয়েছে তাঁদের। নিজেদের দিনে শুধু ভারত কেন যে কোনও দলকে হারাতে পারেন তাঁরা। 

উল্লেখ্য, আগামি ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ের মাঠে খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে ২০ তারিখ বাংলাদেশের মুখোমুখি হবেন রোহিত শর্মারা। ভারতের গ্রুপে পাকিস্তান, বাংলাদেশ ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড। ফলে মূল পর্বে যাওয়ার লড়াই যে বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে, একথা নিঃসন্দেহে বলা যায়।

আর এই আবহেই হুঙ্কার ছেড়েছেন শান্ত। নিজেদের পিঠ চাপড়ানোর ঢঙে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে। এটা সত্যি যে, আটটি দলেরই ট্রফি জেতার সম্ভাবনা আছে। সকলে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। প্রত্যেকে ভাল দল। আর তাই আমি মনে করি আমাদেরও খেতাব জয়ের সম্ভাবনা রয়েছে। আমরাও ভাল টিম।'

দলের ভেতরে কোনও বিতর্ক নেই। নেই সংহতির অভাব। সকলে টুর্নামেন্ট জেতার লক্ষ্যে ঐক্যবদ্ধ। দাবি শান্তর। তিনি বলেন, 'টিমের প্রত্যেকে আন্তরিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চায়। আল্লাহ ভাগ্যে কী লিখে রেখেছেন, তা তো জানা নেই। তবু সকলের উচিত আরও পরিশ্রম করা। তাহলে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে পারব বলে আমার বিশ্বাস।'

শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তাও গত বছর মার্চ মাসে। দীর্ঘদিন কোনও স্মরণীয় সাফল্য নেই। তা সত্ত্বেও নিজেদের পিছিয়ে রাখতে নারাজ শান্ত। দলের ১৫ জন ক্রিকেটারই আত্মবিশ্বাসী। তাঁরা একা হাতে যে কোনও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। যেমন শক্তিশালী বোলিং, তেমনই ব্যাটিং বিভাগেও তাঁরা প্রতিপক্ষকে টক্কর দেবেন। সব মিলিয়ে বাংলাদেশ টিমে যথেষ্ট ভারসাম্য আছে। ছন্দে থাকলে ও প্রত্যেক খেলোয়াড় তাঁদের দায়িত্ব বুঝে খেললে সাফল্য আসবেই। আত্মবিশ্বাসী নাজমুল হোসেন শান্ত।


```