
শেষ আপডেট: 8 March 2024 14:19
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান দলের কোচ বারবার বদল হয়ে থাকে। কারও মেয়াদ ছয় মাসের বেশি হয় না। এবার পাক দলের কোচ হতে চলেছেন অস্ট্রেলিয়ার নামী প্রাক্তন অলরাউন্ডার শ্যেন ওয়াটসন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ওয়াটসনকে কোচ করার সিদ্ধান্ত সবটাই চূড়ান্ত করে ফেলেছে। এখন শুধুমাত্র পিসিবি চেয়ারম্যান মহসিন রাজা নাকভির সবুজ সংকেতের অপেক্ষায়। ওয়াটসন এলেন মহম্মদ হাফিজের পরিবর্তে। আসন্ন নিউজিল্যান্ড সফর থেকেই প্রাক্তন এই বিশ্বত্রাস তারকা কোচের দায়িত্ব নেবেন।
অস্ট্রেলিয়ার নামী এই অলরাউন্ডার দেশের হয়ে ২০০৭ এবং ২০১৫ সালে দুটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। তাঁর ট্রফি ক্যাবিনেটে রয়েছে দুটি চ্যাম্পিয়ন্স ট্রফিও।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওয়াটসন। কোচ হিসেবেও তিনি সফল। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করিয়েও বেশ সুনাম অর্জন করেছেন।
৪২ বছর বয়সি এই প্রাক্তন অজি তারকা পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের চ্যাম্পিয়ন করেছেন। চলতি মরশুমে কোয়েটা তাঁকে মূল কোচ করেছিল।
ওয়াটসন আইপিএলে দিল্লি দলেরও কোচ হয়েছেন। তিনি সেই কাজেও সফল হয়েছিলেন। পাক ক্রিকেটে বারবার কোচ বদল তো হয়ই, পাশাপাশি অধিনায়ক বদলও হয়ে থাকে। বাবর আজমকে সরিয়ে অধিনায়ক হয়েছেন শাহিন আফ্রিদি।