
শেষ আপডেট: 8 November 2023 16:37
দ্য ওয়াল ব্যুরো: সর্বভারতীয় ফুটবল সংস্থার সচিব পদ থেকে সরানো হল সাজি প্রভাকরণকে। তাঁর বিরুদ্ধে কর্মসমিতির সদস্যরা বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছেন।
সাজি-কল্যাণ চৌবে জুটি নির্বাচিত হয়েছিলেন ফেডারেশনের সচিব ও সভাপতি হিসেবে। সাজিকে সরতে হল নানা কারণে। বলা হয়েছে, তিনি সংস্থার গোপন বিষয় অন্য কর্তাদের কাছে ফাঁস করে দিচ্ছিলেন। তাঁর নামে আরও অভিযোগ, তিনি দক্ষিণ লবিকে সক্রিয় করতে উঠেপড়ে লেগেছিলেন।
???? AIFF PRESS RELEASE ????
— Indian Football Team (@IndianFootball) November 8, 2023
The All India Football Federation hereby announces that the services of Dr. Shaji Prabhakaran have been terminated due to breach of trust with immediate effect as of November 7, 2023.
The AIFF Deputy Secretary, Mr M Satyanarayan, will take charge as…
সাজিকে সরিয়ে অন্তর্বতীকালীন সচিব হিসেবে নিয়ে আসা হল সত্যনারায়ণকে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়ার পরে সাজি এক বিবৃতিতে বলেছেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে। আমি ১০০ শতাংশ সততা নিয়ে ফেডারেশনের কাজ করেছি। কেউ বলতে পারবে না, সংস্থার ও ভারতীয় ফুটবলের ক্ষতি হয়, এমন কাজ করেছি।
ফেডারেশনের কর্মসমিতির অধিকাংশ সদস্যরা নিজেদের মত দিতে গিয়ে বলেছেন, সাজি ক্ষমতার অপব্যবহার করে সংস্থার ক্ষতি করছিলেন। সাজির ছাঁটাইয়ের চিঠিতে সই করেছেন সংস্থার সভাপতি কল্যাণ চৌবে।
শুধু তাই নয়, ভারতীয় ফুটবল মহলে এও শোনা যাচ্ছে, সভাপতির সঙ্গে সচিবের নানা বিষয়ে মতানৈক্য ছিল। সেই নিয়ে বিবাদ চরমে ওঠে। সাজির হাত থেকে নানা দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছিল। সাজি অবশ্য বলেছেন, তিনি এই সিদ্ধান্তের প্রতিবাদে আইনি দিক খতিয়ে দেখবেন। ফেডারেশনের বিবৃতি বলে দেওয়া হয়েছে, ৭ নভেম্বর থেকে সাজি কোনওরকম দায়িত্ব পালন করতে পারবেন না। তাঁকে বরখাস্ত করা হয়েছে।