Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপের মঞ্চে আইসিসি-র দূত আফ্রিদি, সঙ্গী হবেন যুবরাজ, বোল্টও

আইসিসি জানিয়েছে, শাহিদ আফ্রিদি এক উজ্জ্বল তারকা, যিনি আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের দলের হয়ে মোট ছ’বার প্রতিনিধিত্ব করেছেন।

বিশ্বকাপের মঞ্চে আইসিসি-র দূত আফ্রিদি, সঙ্গী হবেন যুবরাজ, বোল্টও

শাহিদ আফ্রিদি টি ২০ বিশ্বকাপের দূত হলেন।

শেষ আপডেট: 24 May 2024 18:24

দ্য ওয়াল ব্যুরো: আইসিসি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিও দূত হলেন। তিনি উদ্বোধনী ম্যাচে হাজির থাকবেন। আফ্রিদি ছাড়াও ওই একই মহামঞ্চে দেখা যাবে ভারতের যুবরাজ সিং এবং কিংবদন্তি অ্যাথলিট উসেইন বোল্টকে।

শুধু ওই ম্যাচেই নয়, পাশাপাশি ৯ জুন ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচেও থাকবেন আফ্রিদি, যুবরাজরা। আমন্ত্রণ জানানো হয়েছে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকেও।

কানাডা এবং আমেরিকা ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু হবে। আইসিসি জানিয়েছে, শাহিদ আফ্রিদি এক উজ্জ্বল তারকা, যিনি আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের দলের হয়ে মোট ছ’বার প্রতিনিধিত্ব করেছেন। তিনি তারমধ্যে দু’বার দলের অধিনায়কও ছিলেন। আফ্রিদি এই খেলার একজন প্রকৃত অর্থের সেবক।

আইসিসি বিশ্বকাপ নিয়ে আফ্রিদি বলেছেন, টি ২০ ক্রিকেট খেলার উৎকর্ষতাকে আরও বাড়িয়ে দিয়েছে। এবার আরও বেশি দল, আরও বেশি ম্যাচ ও নাটক অপেক্ষা করে রয়েছে।

ভারত-পাক ম্যাচ নিয়ে পাকিস্তানের কিংবদন্তি ও বিতর্কিত ক্রিকেটারের ব্যাখ্যা, ‘‘এই ম্যাচের গুরুত্ব কমবে না। মেগা মঞ্চে এই ম্যাচ আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এটা খেলার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি করে।’’


```