Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করব, লড়ব, জিতব.. সবসময়, আগামীবারও! নাইটদের বার্তা কিং খানের

সপ্তাহ খানেকও হয়নি, তারমধ্যে কিছুদিন সময় নিয়ে ক্রিকেটার ও সমর্থকদের উদ্দেশে বার্তা লিখলেন শাহরুখ খান।

করব, লড়ব, জিতব.. সবসময়, আগামীবারও! নাইটদের বার্তা কিং খানের

শেষ আপডেট: 29 May 2024 21:07

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ খানেকও হয়নি, তারমধ্যে কিছুদিন সময় নিয়ে ক্রিকেটার ও সমর্থকদের উদ্দেশে বার্তা লিখলেন শাহরুখ খান।

তিনি নিজেই সমর্থকদের জন্য বার্তা লিখেছেন। তাতে কিং খান আবেগ উজাড় করে লিখেছেন, একা জেতা যায় না, আমিও পারিনি, তোমরাও পারবে না। জিততে গেলে সকলের সহায়তা দরকার। লক্ষ্য এক না হলে দলগত সাফল্য আসে না। আমরা সবাই একজোট হয়েছিলাম বলেই চ্যাম্পিয়ন হতে পেরেছি।

শাহরুখ আরও লিখেছেন নিজের সোশ্যাল পোস্টে। বাদশার বক্তব্য, ‘‘আমাদের সবাই সেরা তারকা, এরজন্য কিন্তু চ্যাম্পিয়ন হইনি। বরং বলব, সকলের লক্ষ্য ও হৃদয় এক ছিল, আমাদের ছন্দ বজায় ছিল বলেই আমরা জিতেছি। নাচ আমরা প্রথম থেকেই চালিয়ে গিয়েছিলাম, নাচ থামিও না বন্ধুরা, ওটাই প্রাণশক্তি আমাদের।’’

নাইট রাইডার্স দলে এবার উত্থান-পতন এসেছে। জেতা ম্যাচ হেরেছে দল। আবার কিছু ম্যাচ দুরন্তভাবে জিতেছিও, তাই হার-জয় বড় কথা নয়, মনের জোরটাই আসল। সামনের বারও করব, লড়ব, জিতব। আবার দেখা হবে।

তরুণ প্রজন্মের উদ্দেশে কিং খানের আরও বক্তব্য, তোমাদের শেখা উচিত কোনও মানুষের দীর্ঘদিন খারাপ সময় থাকে না। ভাল সময় আসবেই, তার জন্য অপেক্ষা করতে হয়। আমি দলের সকল সদস্যের কাছে কৃতজ্ঞ ভাল একটা উপহার দেওয়ার জন্য।  


```