Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বিশ্বকাপ ফাইনাল দেখতে মোদী স্টেডিয়ামে হাজির শাহরুখ! সামনে বসে কোচবিহারের নিশীথ প্রামাণিক

শাহরুখ এদিন সকালেই তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে আমদাবাদ চলে আসেন।

বিশ্বকাপ ফাইনাল দেখতে মোদী স্টেডিয়ামে হাজির শাহরুখ! সামনে বসে কোচবিহারের নিশীথ প্রামাণিক

শেষ আপডেট: 19 November 2023 16:43

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল। সেই ম্যাচ দেখতে হাজির হয়েছেন শাহরুখ খান। এদিন ক্যামেরা 'পাঠান'-এর দিকে ঘুরতেই স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। এদিকে তাঁর সামনে বসে ম্যাচ দেখছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকও। গ্যালারির ভিআইপি জোনে বসে তাঁরা ফাইনাল ম্যাচ দেখছেন। সাংসদ হওয়ার পাশাপাশি নিশীথ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজ্য যুব ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী। তাই তাঁকেও আমন্ত্রণ জানানো হয় বিসিসিআইয়ের তরফে।

শাহরুখ এদিন সকালেই তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে আমদাবাদ চলে আসেন। আর দুপুরে ম্যাচ শুরুর আগেই পৌঁছে যান স্টেডিয়াম চত্বরে। শাহরুখ যখন সেখানে পৌঁছন, ততক্ষণে স্টেডিয়াম চত্বর ব্যাটেল গ্রাউন্ডের চেহারা নিয়েছে। এদিন শাহরুখ গ্যালারিতে ঢুকতেই তাঁর দিকে এগিয়ে যান বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাঁরা দু'জনেও এদিন সকালেই আমদাবাদে গিয়েছেন। এছাড়াও ফাইনাল ম্যাচে ভারতকে সমর্থন করতে গ্যালারিতে দেখা গিয়েছে আশা ভোঁসলে, আরিয়ান খান, সুহানা খান, অনুষ্কা শর্মা ও আথিয়া শেট্টিকেও।

অন্যদিকে শচীনের পাশে বসে ম্যাচ দেখছেন সদগুরুও। খেলার মাঝেই টিভি ক্যামেরায় দেখা যায়, তিনি শচীনকে কানে কানে কিছু বলছেন। এবং সে কথা মন দিয়ে শুনছেন মাস্টার ব্লাস্টার। এদিকে খেলার শুরু থেকেই বেশ বেকায়দায় পড়েছে টিম ইন্ডিয়া। পরপর উইকেট হারিয়ে চাপে রয়েছে রাহুল দ্রাবিড়ের ছেলেরা। ইতিমধ্যে আউট হয়ে গিয়েছেন শুভমন গিল, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার ও বিরাট কোহলি। অজিদের বিষাক্ত বোলিংয়ের সামনে ক্রিজ আঁকড়ে ব্যাটিং করছেন কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা। এখন দেখার ফার্স্ট ইনিংসে তাঁরা কত রান খাড়া করতে পারে।


```