
ডাবল সেঞ্চুরির পরে শেফালি।
শেষ আপডেট: 28 June 2024 18:38
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের শেফালি ভার্মা। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রথমদিন ২০৫ রান করেছেন। ভারতীয় দলের ওপেনার ১৯৭ বলে ডাবল সেঞ্চুরি করেছেন। তাঁর ইনিংসে রয়েছে ২৩টি বাউন্ডারি ও ৮টি ছক্কা রয়েছে।
এর আগে এত কম সময়ে কেউ মহিলাদের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেননি। আগের রেকর্ড ছিল অ্যানাবেল সাদারল্যান্ডের, তিনি ২৪৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। শেফালি অবশ্য ভারতীয়দের মধ্যে টেস্টে সর্বোচ্চ রানের মালকিন হতে পারেননি। এর আগে মিতালি রাজ করেছিলেন ২১৪ রান।
2⃣0⃣5⃣ runs
— BCCI Women (@BCCIWomen) June 28, 2024
1⃣9⃣7⃣ deliveries
2⃣3⃣ fours
8⃣ sixes
WHAT. A. KNOCK ????????
Well played @TheShafaliVerma!
Follow the match ▶️ https://t.co/4EU1Kp6YTG#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/UTreiCRie6
ভারতীয় দল প্রথমদিনেই তুলেছে চার উইকেটে ৫২৫ রান। শেফালি (২০৫) ও স্মৃতি মান্ধানা (১৪৯) ২৯২ রানের জুটি গড়েন ওপেনিংয়ে। এটিও মহিলাদের ক্রিকেটে অন্যতম রেকর্ড। এর আগে পাকিস্তানের কিরণ বালচু ও সাজিদা শাহ ২৪১ রানের জুটি গড়েছিলেন। স্মৃতি ১৪৯ রানের ইনিংস গড়েন ১৬১ বল খেলে, যারমধ্যে রয়েছে ২৭টি চার ও একটি ছয়।
মহিলা প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে ২০ বছরের শেফালির ব্যাটিং ছিল আকর্ষণ। তিনি ভারতের দ্বিতীয় মহিলা ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চূুরি করেছেন। তিনি ভাঙলেন রোহিতেরও রেকর্ড। এত কম সময়ে রোহিতেরও ডাবল সেঞ্চুরি নেই। রোহতকের এই ব্যাটার আগামী দিনের তারকা হতে চলেছেন তা ফের প্রমাণ করলেন।