
শেষ আপডেট: 24 February 2023 16:24
দ্য ওয়াল ব্যুরো: সার্জিও রামোস (Sergio Ramos) আর দেশের হয়ে কোনওদিন খেলবেন না। নিঃশব্দে তিনি সরে গেলেন। স্পেনের হয়ে সবচেয়ে বেশি ১৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। জিতেছেন দুটি ইউরো, একটি বিশ্বকাপ।
আক্ষেপ নিয়েই দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ৩৬ বছর বয়সী এই তারকা (retirement)। প্রায় ১৮ বছরের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি।
২০১০ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতা স্পেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রামোস। ২০০৮ আর ২০১২ সালে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।
এদিন এক বিবৃতিতে রামোস বলেছেন, ‘‘সময় এসেছে আমার সরে দাঁড়ানোর। স্পেন জাতীয় দলকে বিদায় বলার সময় এসে গেছে। আজ সকালে বর্তমান হেড কোচের কাছ থেকে আমি একটি ফোন পেয়েছি, যিনি আমাকে জানিয়েছেন, আমি তাঁর পরিকল্পনার অংশ নই।’’
রামোস আরও জানান, ‘‘আমি সত্যিই বিশ্বাস করি, আমি আরও কতদিন খেলতে পারতাম। আমাকে জোর করে থামিয়ে দেওয়া হল। বয়স কারও মাপকাঠি হতে পারে না, কিন্তু বর্তমান কোচ তাই আমাকে শুনিয়েছেন। তবে যা রেখে গেলাম, সেটি কেউ কোনওদিন কেড়ে নিতে পারবে না।’’
হুঙ্কার ইস্টবেঙ্গল স্পনসরের, ডার্বিতে সমর্থকদের মাঠ ভরাতে বলছেন কোচ স্টিফেন