Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘পুরোনো চোট’, ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার সেরেনা উইলিয়ামসের

দ্য ওয়াল ব্যুরো: মা হওয়ার পরে ফিরে এসে ফ্রেঞ্চ ওপেনে শুরু করেছিলেন দুরন্ত খেলা। চতুর্থ রাউন্ডের ম্যাচে মারিয়া শারাপোভার সঙ্গে দ্বৈরথের আশায় ছিল টেনিস দুনিয়া। কিন্তু মাঝপথেই থামতে হলো তাঁকে। নাম তুলে নিলেন ফ্রেঞ্চ ওপেন থেকে। সোমবার এক সাংবা

‘পুরোনো চোট’, ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার সেরেনা উইলিয়ামসের

শেষ আপডেট: 5 June 2018 11:00

দ্য ওয়াল ব্যুরো: মা হওয়ার পরে ফিরে এসে ফ্রেঞ্চ ওপেনে শুরু করেছিলেন দুরন্ত খেলা। চতুর্থ রাউন্ডের ম্যাচে মারিয়া শারাপোভার সঙ্গে দ্বৈরথের আশায় ছিল টেনিস দুনিয়া। কিন্তু মাঝপথেই থামতে হলো তাঁকে। নাম তুলে নিলেন ফ্রেঞ্চ ওপেন থেকে। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে নিজের নাম প্রত্যাহারের কথা ঘোষণা করেন তিনি। নাম প্রত্যাহারের কারণ, হাতের পুরোনো চোট। এই চোট আগেও বহুবার ভুগিয়েছে তাঁকে। চলতি ফ্রেঞ্চ ওপেনেও প্রথম তিন রাউন্ডে দারুণ শুরু করেছিলেন সেরেনা। মাত্র এক সেট খুইয়ে পৌঁছেছিলেন চতুর্থ রাউন্ডে। কিন্তু চোটের হাত থেকে রেহাই পেলেন না। তৃতীয় রাউন্ডের ম্যাচে আবার চোট পান হাতে। ৩৬ বছরের সেরেনা টেনিস জীবনে ২৩ টি গ্র্যান্ডস্লামের মালিক। গত বছরেই বিয়ে করেন নিজের ট্রেনার অ্যালেক্সিস ওহানিয়ানকে। ২০১৮ সালের ১ সেপ্টেম্বর জন্ম হয় মেয়ে অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়ারের। তারপর চলতি ফ্রেঞ্চ ওপেনেই টেনিস কোর্টে ফিরেছিলেন সেরেনা।

```