Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামবনমীর জন্য আইপিএলে দিনক্ষণ বদল, ইডেনে কলকাতা বনাম লখনউয়ের লড়াই পিছোতে চলেছে 

গত বছর সূচি রদবদল হয়েছিল। এবছরও একই ছবি। রামনবমীর জন্য কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের দিনক্ষণ পরিবর্তন হতে পারে।

রামবনমীর জন্য আইপিএলে দিনক্ষণ বদল, ইডেনে কলকাতা বনাম লখনউয়ের লড়াই পিছোতে চলেছে 

ইডেনে আইপিএল ট্রফি

শেষ আপডেট: 19 March 2025 12:41

দ্য ওয়াল ব্যুরো: গত বছর সূচি রদবদল হয়েছিল। এবছরও একই ছবি। রামনবমীর জন্য কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের দিনক্ষণ পরিবর্তন হতে পারে। এই বিষয়ে আগাম ইঙ্গিত দিয়ে রাখল সিএবি। বাংলার ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলির বক্তব্য, আগামি ৬ এপ্রিল ইডেন গার্ডেনসে আয়োজিত হতে চলা ম্যাচ স্থগিত রাখা হতে পারে। ওই ম্যাচ কবে হবে তা বিসিসিআইয়ের সঙ্গে আলাপ-আলোচনার পর জানানো হবে।

সিএবি সূত্রে খবর, কলকাতা পুলিশের তরফ থেকেই নাকি সবুজ সংকেত দেওয়া হয়নি। ওইদিন রামনবমী উপলক্ষে রাজ্যজুড়ে প্রায় ২০ হাজার পদযাত্রা নামতে চলেছে। এই ঘোষণা অনেক আগেই করে রেখেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাই ম্যাচ আয়োজনে সুরক্ষার যথোপযুক্ত বন্দোবস্ত করা সম্ভব নয়—এই মর্মে হাত তুলে নিয়েছে কলকাতা পুলিশ। সিএবি প্রেসিডেন্টের অন্তত এমনটাই দাবি।

তিনি বলেন, ‘মঙ্গলবার প্রশাসনের সঙ্গে দু’দফা আলোচনা করা হয়। কিন্তু পুলিশের তরফ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। ইডেনে ম্যাচ হলে সুরক্ষা নিয়ে কোথায় কোথায় সমস্যা দেখা দিতে পারে, সেটা তুলে ধরা হয়েছে। পুলিশি বন্দোবস্ত ছাড়া ৬৫ হাজার দর্শককে সামাল দেওয়াটা অসম্ভব।‘

এর পাশাপাশি স্নেহাশিস যোগ করেন, ‘আমরা বিসিসিআইকে বিষয়টি জানিয়েছি। এখনও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য যথেষ্ট সময় রয়েছে। গত বছরও রামনবমীর কারণে একটি আইপিএল ম্যাচ পুনর্বিন্যস্ত করতে হয়েছিল।‘

প্রসঙ্গত, চলতি আইপিএল মরশুম শুরু হতে চলেছে ২২ মার্চ। ম্যাচ আয়োজিত হবে ইডেনে। যুযুধান দুই পক্ষ কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লড়াইয়ের আগে ৩৫ মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। যেখানে স্টেজে পারফর্ম করতে দেখা যাবে অভিনেত্রী দিশা পাটানিকে, গান গাইবেন শ্রেয়া ঘোষাল। অতিথির আসনে উপস্থিত থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।


```