ইস্টবেঙ্গলে পঞ্চম বিদেশী, যোগ দিলেন ডাচ মিডফিল্ডার ডারেন সিডল
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চম বিদেশী হিসেবে এসসি ইস্টবেঙ্গলে (SC East Bengal) সই করেছেন ডাচ মিডফিল্ডার (Midfielder) সিডওয়েল (Darren Sidoel)। স্পেনের হারকিউলিস সিএফ দলের হয়ে খেলার সময়ই কোচ ম্যানুয়েল দিয়াজের কোচিংয়ে খেলেছেন এই তরুণ তারকা। মনে করা হচ
শেষ আপডেট: 17 September 2021 12:22
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চম বিদেশী হিসেবে
এসসি ইস্টবেঙ্গলে (SC East Bengal) সই করেছেন ডাচ মিডফিল্ডার (Midfielder) সিডওয়েল (Darren Sidoel)। স্পেনের হারকিউলিস সিএফ দলের হয়ে খেলার সময়ই কোচ ম্যানুয়েল দিয়াজের কোচিংয়ে খেলেছেন এই তরুণ তারকা। মনে করা হচ্ছে, দিয়াজের তালিকা মিলিয়ে লাল হলুদ কর্তারা সই সারছেন বিদেশীদের সঙ্গে।
আজাক্স ফুটবল অ্যালাডেমির ফসল এই তারকা। সিডল উঠে এসেছেন ওই অ্যাকাডেমি থেকে। বুলগেরিয়ার প্রথম স্তরের ক্লাবে খেলেছেন তারকা এই মিডফিল্ডার। এমনকি নেদারল্যান্ডস দলের যুব সদস্য হিসেবেও তাঁকে খেলতে দেখা গিয়েছে। তাঁর বায়োডাটা বেশ নজর কাড়া।
এসসি ইস্টবেঙ্গল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ডারেন এদিন বলেন, ‘‘আমি এর আগে দিয়াজের কোচিংয়ে খেলেছি আর সেটা আমায় সাহায্য করবে। ফের ওঁর অধীনে খেলতে মুখিয়ে রয়েছি।’’ শুধু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নয়, এমনকি মাঝমাঠে প্লেমেকার হিসেবে খেলতেও পারেন।
আরও পড়ুন: এনসিসি-র সর্বভারতীয় কমিটিতে ধোনি, রয়েছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও
তিনি বলেন, ‘‘ইউরোপের বিভিন্ন ক্লাবে খেললেও ইন্ডিয়ান সুপার লিগে এসসি ইস্টবেঙ্গলে সুযোগ পেয়েছি। আশা করব নিজেকে আরও বেশি করে মেলে ধরতে পারব, নিজের খেলার উন্নতি করতে পারব।’’
ইস্টবেঙ্গল এর আগে চার বিদেশীকে সই করিয়েছে। তার মধ্যে একজন স্লোভেনিয়ার, দু’জন ক্রোট তারকা, অন্যজন নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'