Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ মুম্বইতে এফএসডিএল-র বৈঠক, সভায় থাকছে না এসসি ইস্টবেঙ্গল, জট অব্যাহত

দ্য ওয়াল ব্যুরো: এফএসডিএল আগে জানিয়েছিল, ১৪ জুনই নতুনভাবে আইএসএলের দরপত্র কেনার শেষদিন। সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। সব দলই নতুন করে অর্থ দিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। ব্যতিক্রম একমাত্র ইস্টবেঙ্গল। তাদের হয়ে অর্থ দেওয়ার কথা ইনভেস্টর শ

আজ মুম্বইতে এফএসডিএল-র বৈঠক, সভায় থাকছে না এসসি ইস্টবেঙ্গল, জট অব্যাহত

শেষ আপডেট: 16 June 2021 03:44

দ্য ওয়াল ব্যুরো: এফএসডিএল আগে জানিয়েছিল, ১৪ জুনই নতুনভাবে আইএসএলের দরপত্র কেনার শেষদিন। সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। সব দলই নতুন করে অর্থ দিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। ব্যতিক্রম একমাত্র ইস্টবেঙ্গল। তাদের হয়ে অর্থ দেওয়ার কথা ইনভেস্টর শ্রী সিমেন্ট কর্তাদের। কিন্তু তাঁরা জানিয়ে দিয়েছেন, যতদিন না সই হবে চুক্তিপত্রে, তারা অর্থ দেবে না। আগামী মরসুমের জন্য দলগঠনও শুরু করবে না। এদিকে কর্তারাও নাছোড়। তাঁরা জানিয়ে দিয়েছেন, টার্মশিটে বিতর্কিত অংশ বাদ না দিলে তারা সই করতে রাজি নন। কিন্তু যেহেতু শ্রী সিমেন্টের কাছে স্পোর্টিং রাইটস রয়েছে। সেই হিসেবে ক্লাব প্রশাসন দরবার করতে পারবে না আইএসএলে ফের অন্তর্ভূক্তির বিষয়ে। তখনই শ্রী সিমেন্টস স্পোর্টিং রাইটস ছাড়বে যদি গতবারের খরচ হওয়া মোট ৫২ কোটি টাকা ইস্টবেঙ্গল দিয়ে দেয়। এই জটিলতার মধ্যেই বুধবার এফএসডিএল-র বৈঠকে ইস্টবেঙ্গলের এই বিষয়টি উঠবে। অন্য ক্লাব কর্তারা কী মত দেন, তারওপরও অনেক কিছু নির্ভর করছে। এই সভায় ক্লাব লাইসেন্সিং, ব্যাঙ্ক আমানতের বিষয় আলোচনা হওয়ার কথা। সব থেকে প্রাসঙ্গিক বিষয়, এই গুরুত্বপূর্ণ বৈঠকে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কেউ যাবে না, সেটি ইনভেস্টর আধিকারিকরা ক্লাব প্রশাসনকে জানাননি। এই নিয়েই বিতর্ক হয়েছে। ক্লাবের এক শ্রেণীর কর্তাদের বক্তব্য, এইভাবে অন্ধকারে রেখে লাভ কী হচ্ছে, আমাদের জানা নেই। এতে করে তারাই ক্লাবের গরিমা নষ্ট করছেন।

```