Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পাকিস্তানকে হারানোর নায়ক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, খেলেছেন রঞ্জি ট্রফিতেও

পাকিস্তানকে চলতি মেগা ইভেন্টে সুপার ওভারে হারিয়ে নায়ক আমেরিকার সৌরভ নেত্রাভালকর, যাঁর জন্ম ১৯৯১ সালে মুম্বইতে।

পাকিস্তানকে হারানোর নায়ক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, খেলেছেন রঞ্জি ট্রফিতেও

শেষ আপডেট: 7 June 2024 14:57

দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপে বড় অঘটন। পাকিস্তানকে হারাল ক্রিকেটের দুধের শিশু আমেরিকাও। বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সিরিজ জয়ের পরে বলা হয়েছিল তারা ফ্লুকে জিতেছে, কিন্তু এবার তারা প্রমাণ করেছে, গোকূলে বাড়িছে মার্কিনী দলও।

পাকিস্তানকে চলতি মেগা ইভেন্টে সুপার ওভারে হারিয়ে নায়ক আমেরিকার সৌরভ নেত্রাভালকর, যাঁর জন্ম ১৯৯১ সালে মুম্বইতে। শুধু তাই নয়, ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন ৩২ বছরের এই বাঁহাতি মিডিয়াম পেসার।

সুপার ওভারে পাক দল ১৮ রান করলে জিতবে এমন পরিস্থিতিতে সৌরভ রান দিয়েছেন ১২। মুম্বইয়ের ভাল খেলার কারণে তিনি রঞ্জি ট্রফি দলেও ছিলেন। তবে ভারতের হয়ে যুব দলের নামী সদস্য ছিলেন পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি বর্তমানে নিউইয়র্কেই ওরাক্যাল মার্কিন সফটওয়্যার কোম্পানিতে বড় বেতনে চাকরিও করেন। কিন্তু শখের ক্রিকেট চর্চা ভোলেননি। যাঁর একসময়ের সতীর্থ ছিলেন কেএল রাহুল, জয়দেব উনাদকাট, হর্ষল প্যাটেলরা। 

পেশার টানে আমেরিকা এলেও নিয়মিত ক্রিকেট খেলেছেন, নিজেকে প্রমাণ করেই মার্কিন জাতীয় দলে স্থান করে নিয়েছেন। ২০১০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের যে দলটি পাকিস্তানকে হারিয়েছিল, সেই দলের সদস্য হিসেবে নামডাক ছিল এই তরুণ মিডিয়াম পেসারের।

বাবর আজম সেই পাক যুব দলের অধিনায়ক ছিলেন, এবারও যে পাকিস্তান দলটিকে হারালেন সৌরভরা, বিপক্ষ দলেও ছিলেন বাবর। তবে আমেরিকা জাতীয় দলের হয়ে খেলার কথাও ছিল না সৌরভের। কারণ তিনি ভারতে খেলার সময় নির্বাচকরা তাঁর পারফরম্যান্সকে ধর্তব্যের মধ্যে আনেননি। সব থেকে বড় বিষয়, সেবার মুম্বই দলের নির্বাচকদের মধ্যে ছিলেন অজিত আগরকার, আবিষ্কার সালভিরা। এবারও ভারতের নির্বাচকপ্রধান আগরকারই।

পাক দলকে হারানোর স্বপ্ন পূরণ হয়েছে, এবার ভারতের বিরুদ্ধেও খেলবে আমেরিকা। সেই ম্যাচেও যদি সৌরভ জ্বলে ওঠেন, তা হলে আগরকারদের কাছেও সেটি ধাক্কার হবে, সন্দেহ নেই।   


```