Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দু’বছরের জন্য ইস্টবেঙ্গলে সল ক্রেসপো, দিমি আসাও সময়ের অপেক্ষা

ইস্টবেঙ্গলে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন সল ক্রেসপো। গত মরশুমে দারুণ পারফরম্যান্স করেছিলেন এই বিদেশি তারকা।

দু’বছরের জন্য ইস্টবেঙ্গলে সল ক্রেসপো, দিমি আসাও সময়ের অপেক্ষা

শেষ আপডেট: 11 June 2024 19:56

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন সল ক্রেসপো। গত মরশুমে দারুণ পারফরম্যান্স করেছিলেন এই বিদেশি তারকা। তাঁকে নেওয়ার পরে ইমামি ইস্টবেঙ্গলের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে ক্রেসপো বলেছেন, ‘‘আরও দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হতে পেরে ভাল লাগছে। ঐতিহাসিক ক্লাবের সঙ্গে আমার সফর চলবে। এই ক্লাব আমার কাছে এখন পরিবার। সমর্থকরা এর আগে যেমন আমাদের পাশে ছিলেন, আগামী দিনেও তাঁদের পাশে চাই।’’

গত মরশুমে সাতটি গোল করেছিলেন সল। তিনিই লাল হলুদের মাঝমাঠের চালিকাশক্তি। তিনি পুরো দলকে খেলান। দলের কোচ কার্লোস কুয়াদ্রাত জানিয়েছেন, ‘‘সল ক্রেসপো এমন একজন মিডফিল্ডার, যে কিনা পুরো দলকে মাঠে নিয়ন্ত্রণ করে। ওর তো পজিটিভ মিডফিল্ডার সক্রিয় থাকলে স্ট্রাইকারদের গোলের বল পেতে সমস্যা হবে না।’’

সল ক্রেসপো এর আগে ওড়িশা এফসি-তে ছিলেন। সেই দলের হয়ে সুপার কাপ জিতেছিলেন, এবার একই কৃতিত্ব অর্জন করেছেন ইস্টবেঙ্গল জার্সিতেও। স্প্যানিশ এই মিডফিল্ডারের পরিসংখ্যান ঘেঁটে দেখা গিয়েছে তাঁর ক্ষেত্রে ৮২ শতাংশ বল পাসিং একেবারে নিখুঁত ছিল। তিনি নিজেও গোল করার ক্ষেত্রে মুনশিয়ানা দেখিয়েছেন।

এদিকে, ইস্টবেঙ্গলের আরও এক বিদেশি দিমিত্রিয়স দিয়ামিনতিকোস কবে চুক্তিবদ্ধ হবেন, সেই নিয়ে জল্পনা চলছে। গ্রিক স্ট্রাইকার এর আগে কেরালা ব্লাস্টার্স দলে ছিলেন। তাঁকে নেওয়ার বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন লাল হলুদ কর্তারা। কিন্তু এখনও কেরল তাঁকে রিলিজ অর্ডার না দেওয়ায় বিব্রত কর্তারা।


```