Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মালয়েশিয়া ওপেনে খেতাব অধরা ‘সা-চি জুটি’র, তবুও ইতিহাস চিরাগ-সাত্ত্বিকদের

ফাইনালে হেরে সোনা জেতা অধরাই থেকে গেল এই জুটির। তবে রুপো জিতেও ইতিহাস গড়লেন চিরাগ-সাত্ত্বিকরা। 

মালয়েশিয়া ওপেনে খেতাব অধরা ‘সা-চি জুটি’র, তবুও ইতিহাস চিরাগ-সাত্ত্বিকদের

শেষ আপডেট: 14 January 2024 18:13

দ্য ওয়াল ব্যুরো: মালয়েশিয়ান ওপেনে খেতাব জয়ের লড়াইয়ে নেমেছিলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। কিন্তু ফাইনালে হেরে সোনা জেতা অধরাই থেকে গেল এই জুটির। তবে রুপো জিতেও ইতিহাস গড়লেন চিরাগ-সাত্ত্বিকরা। 

১৯৮৩ সালে শেষবার মালয়েশিয়ান ওপেনে ফাইনালে উঠেছিল ভারতীয় কোনও জুটি। পুরুষ ও মহিলাদের সিঙ্গলস এবং ডবলসে কোনও ভারতীয় শাটলারই এতদিন ফাইনাল খেলার টিকিট পাননি। শনিবার সেমিফাইনাল জিতে ইতিহাসের পাতায় ঢুকে পড়েছিলেন চিরাগ ও সাত্ত্বিক।

রবিবার ফাইনালে চিনা জুটি ওয়াং চ্যাং ও লিয়াং ওয়েংয়ের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় জুটি। প্রথম থেকে ম্যাচে নিজেদের দাপট দেখিয়েছে তারা। প্রথম সেট জিতে এগিয়ে যান চিরাগরা। কিন্তু দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় চিনা জুটি। দ্বিতীয় গেম ২১-১৮ ব্যবধানে জেতে তারা। তৃতীয় গেম হয় হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষ হাসি হাসলেন  ওয়াং চ্যাং ও লিয়াং ওয়েংয়েরা। ওই গেম তাঁরা জেতেন ২১-১৭ ব্যবধানে।

এই চিনা জুটির বিপক্ষে আগে তিনবার জয় পেয়েছিল সা-চি জুটি। একবার জিতেছিল লিয়াং ওয়েংয়েরা। তবে রবিবার মালয়েশিয়া ওপেনে ভারতীয় জুটির কাছ থেকে জয় ছিনিয়ে নেন তাঁরা। 


```