
শেষ আপডেট: 16 November 2023 19:28
দ্য ওয়াল ব্যুরো: বুধবার ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল দেখতে অনেক তাবড় তাবড় সেলিব্রেটিরা উপস্থিত ছিলেন। সেই গ্যালারিতে ছিলেন শচীন তেন্ডুলকারের মেয়ে সারাও! এর আগেও ভারতের ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মারা ছয়-চারের সময় হোক কিংবা উইকেট নিলে অন্যান্য সমর্থকদের মতো সারাকেও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। বিশেষ করে, ভারতের তরুণ ক্রিকেটার শুভমন গিল রান করলে তাঁর চোখমুখ একটু বেশিই উজ্জ্বল দেখছিলেন অনেকে। কিন্তু সেমিফাইনাল ম্যাচ শেষে শুভমন নয়, অন্য এক তারকার সঙ্গে ছবি পোস্ট করলেন শচীন কন্যা!
শুভমন-সারার সম্পর্ক নিয়ে কৌতূহল রয়েছে বি-টাউন ও ভারতীয় ক্রিকেট দুনিয়ায়। যদিও দু'জনের কেউই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। এমন প্রশ্নের মুখোমুখি হলে সারা ও শুভমন, দু'জনকেই এড়িয়ে যেতে দেখা গেছে। কিন্তু মুম্বইয়ের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে শ্চীন কন্যা ও শুভমনকে। শুধু তাই নয়, শুভমনের জন্মদিনে তাঁর ছবি পোস্ট করেছিলেন সারা! তারপরই শুভমন-সারার প্রেম নিয়ে গুঞ্জন বাড়ে।
বিশ্বকাপের মধ্যে সেই গুঞ্জন আরও কয়েকগুণ বেড়ে যায়। বুধবার শুভমনের হাফ সেঞ্চুরির পর দেখা যায়, সারা গ্যালারি থেকেই তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। তবে ম্যাচ শেষে শুভমন নন, ডেভিড বেকহ্যামের সঙ্গে ছবি পোস্ট করেন শচীন কন্যা। এছাড়াও ভারতের জয়ের মুহুর্তও দেখা গেছে সারার পোস্টে।
ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালের ম্যাচ দেখতে ওয়াংখেড়েতে এসেছিলেন প্রাক্তন ইংরেজ ফুটবল তারকা বেকহ্যাম। তাঁকে সামনে পেয়ে তাঁর সঙ্গে ছবি তোলার লোভ সামলাতে পারেননি সারা। সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতের তরুণ ক্রিকেটার শুভমন কার সঙ্গে প্রেম করছেন, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। শুভমনের সঙ্গে সারা তেন্ডুলকারের নাম জড়ানোর আগে আর এক সারাকে নিয়ে মাতামাতি শুরু করেছিলেন নেটিজেনরা। তিনি হলেন সারা আলি খান। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে এসে সইফ আলি খানের মেয়ে জানান, তাঁর সঙ্গে শুভমনের যে নাম জড়ানো হচ্ছে তা ঠিক খবর নয়। শুধু তাই নয় নবাব কন্যা এও বলেন, 'ও অন্য সারা!' ব্যস, তারপরই সারা তেন্ডুলকারের সঙ্গে শুভমনের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বেড়ে যায়।