Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঝরাতে শুভমনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সারা? সত্যিটা কী

শুভমন-সারা প্রেমের গুঞ্জনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মাঝরাতে শুভমনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সারা? সত্যিটা কী

শেষ আপডেট: 14 November 2023 18:00

দ্য ওয়াল ব্যুরো: চলতি বিশ্বকাপে ভারতীয় তরুণ ক্রিকেটার শুভমন গিল ভালই ফর্মে আছে। রান পাচ্ছেন প্রায় প্রতি ম্যাচেই। ক্রিকেট বিশ্বকাপে মাঠে ভারতীয় ক্রিকেটার শুভমনের পারফরম্যান্স নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনই মাঠের বাইরে তরুণ ক্রিকেটারের প্রেম পর্ব নিয়েও চর্চার শেষ নেই! শুভমনের সঙ্গে নাম জড়িয়েছে দুই সারার। একজন সারা তেন্ডুলকার ও অন্যজন সারা আলি খান। তবে শুভমনের প্রেমের ক্রিজে এখন সারা আলি খানের থেকে এগিয়ে আছেন সারা তেন্ডুলকার, তা বলার অপেক্ষা রাখে না। শুভমন-সারা প্রেমের গুঞ্জনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিশ্বকাপ সেমিফাইনাল খেলার জন্য শুভমন এখন মুম্বইতেই আছেন। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শচীন তেন্ডুলকারের মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে করে কোথাও যাচ্ছেন। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা কৌতূকের সুরে বলতে শুরু করেছেন, শুভমনের সঙ্গেই 'অভিসার'-এ গেছেন সারা! যদিও এ ব্যাপারে সারা বা শুভমন কেউই মুখ খোলেননি।

শুভমন-সারা প্রেম পর্ব নিয়ে খেলার মাঠে তো বটেই বিনোদন জগতেও আলোচনার শেষ নেই। যতবারই দু'জনকে ক্যামেরায় একসঙ্গে দেখা গেছে ততবারই দু'জনকে নিয়ে জল্পনার পারদ আরও বেড়েছে। শুভমনের জন্মদিনে সারার পোস্ট, দু'জনের একসঙ্গে ঘুরতে যাওয়া, বি-টাউনের বিভিন্ন পার্টিতে দু'জনকে একসঙ্গে দেখতে পাওয়া--- সবকিছুই জল্পনায় রসদ জুগিয়েছে। আর সম্প্রতি ওয়াংখেড়েতে ভারতের ম্যাচে গ্যালারিতে সারাকে দেখতে পাওয়ার পর নেটিজেনদের পায় কে। কেউ কেউ তো নিশ্চিত করেই বলেই দিচ্ছেন, ভারতীয় ক্রিকেটে এবার বিয়ে শুভমনের।

সোমবার রাতে সারা কি সত্যিই শুভমনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? জানা গিয়েছে, সারা প্রযোজক-পরিচালক বিধু বিনোদ চোপড়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু ঠিক কী কারণে মধ্যরাতে সারা, বিধু বিনোদ চোপড়ার বাড়ি গেলেন তা জানা যায়নি ঠিকই। সম্প্রতি শোনা যাচ্ছে, সারা তেন্ডুলকার নাকি ছবি করবেন। এই নিয়ে পরিচালক সঞ্জয় লীলা বানসালির  সঙ্গেও কথাবার্তা চলছে। বিটাউনে কান পাতলেই এই খবর শোনা যায়। মনে করা হচ্ছে, ছবির কারণে কথা বলতেই হয়তো সারা বিধু বিনোদ চোপড়ার বাড়ি গিয়েছিলেন। আবার দীপাবলির শুভেচ্ছা জানাতেও যেতে পারেন বলে কেউ কেউ বলছেন। তবে কারণ যাই হোক না কেন সারা যে, শুভমনের সঙ্গে দেখা করতে যাননি তা একপ্রকার নিশ্চিত। 

শুভমন-সারা প্রেম কাহিনি অনেক দিনের! প্রথমে নবাব পরিবারের কন্যার  নাম জড়িয়েছিল ভারতীয় ক্রিকেটারের সঙ্গে। বহু অনুষ্ঠানে দু'জনকে একসঙ্গে দেখা যাচ্ছিল। শুভমন-সারা প্রেম নিয়ে গুঞ্জনের মধ্যেই ঢুকে পড়েন সারা তেন্ডুলকার। ওয়াংখেড়ের গ্যালারিতে সারা তেন্ডুলকারকে দেখতে পাওয়ার পর থেকেই শুভমনের সঙ্গে শচীন কন্যার প্রেম নিয়ে আলোচনা বাড়ে।


```