Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

‘ভারতের প্রচণ্ড দেমাক বেড়েছে, ওদের শাস্তি দেওয়া উচিত’, মহারণের আগে হুংকার দিলেন সাকলিন

বড্ড অহংকার ভারতের। প্রচণ্ড দেমাক বেড়ে গেছে। ওদের ‘সবক’ শেখানো উচিত। চিরপ্রতিদ্বন্দ্বী টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এমনই চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানলেন স্পিনার সাকলিন মুস্তাক।

‘ভারতের প্রচণ্ড দেমাক বেড়েছে, ওদের শাস্তি দেওয়া উচিত’, মহারণের আগে হুংকার দিলেন সাকলিন

সাকলিন মুস্তাক

শেষ আপডেট: 19 February 2025 14:55

দ্য ওয়াল ব্যুরো: বড্ড অহংকার ভারতের। প্রচণ্ড দেমাক বেড়ে গেছে। ওদের ‘সবক’ শেখানো উচিত। চিরপ্রতিদ্বন্দ্বী টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এমনই চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানলেন স্পিনার সাকলিন মুস্তাক।

উল্লেখ্য, আগামি ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ের মাঠে নামতে চলেছে ভারত-পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও বিসিসিআই সূত্রে আগেই জানানো হয়েছিল, রোহিতরা টুর্নামেন্ট খেলতে পড়শি দেশ উড়ে যাবে না। এরপর এই নিয়ে দু’তরফে শুরু হয় চাপান-উতর। কিন্তু কোনও সমাধানসূত্র না মেলায় বাধ্য হয়ে হস্তক্ষেপ করে আসিসি। তারপরই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত এবং ভারতের সমস্ত ম্যাচ (নকআউট সমেত) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে রাখার নির্দেশ দেয় তারা।

আর এই ইস্যুটি নিয়েই সরব হয়েছেন সাকলিন। সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন শোয়ে তিনি উপস্থিত ছিলেন। সেখানেই অনুষ্ঠানের সঞ্চালক তাঁকে বারবার ভারত নিয়ে প্রশ্ন করতে থাকেন। এক সময় তিতিবিরক্ত হয়ে সাকলিন বলে ফেলেন, ‘ভারতের চু-চু চ্যা-চ্যা লেগেই রয়েছে। ওদের ভড়ং-ভাড়ং শেষই হয়েও হয় না। অথচ আমরা এতকিছুর পরেও ভারতের গুণ গেয়ে যাই। আমাদের দেশের বাচ্চারা বিরাট, রোহিত, বুমরাহদের খেলতে দেখতে চায়। অথচ ওদের নাটক শেষই হয় না!’

এরপর ভারতের ভিসা আবেদন নিয়ে তাঁকে কবে, কীভাবে হেনস্তার শিকার হতে হয়েছিল, তাই নিয়ে খোলাখুলি কথা বলেন সাকলিন। পাশাপাশি বিসিসিআইয়ের পাকিস্তানে অরুচির বিভিন্ন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, ‘জানি না, ওরা কোন জগতে বাস করে, কী চায় ওরা। ভারত কি চিরকালই একই রকম থাকবে? নাকি উন্নতি করবে? কখন মানসিকতা বদলাবে ওদের?’

পাশাপাশি এই ইস্যুতে আইসিসিকে হস্তক্ষেপেরও অনুরোধ জানান প্রাক্তন পাক স্পিনার। সাকলিন বলেন, ‘ভারতের হাবভাব সত্যিই অদ্ভুত। আমার মনে হয় আইসিসির বিষয়টি দেখা উচিত এবং পাকিস্তানেরও নিজেদের জমি ছাড়া ঠিক নয়। ওদের শিক্ষা পাওয়া জরুরি।‘ অর্থাৎ, ঠারেঠোরে সাকলিন বুঝিয়ে দেন, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের পক্ষে তিনি নন। আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের আরও কঠোর ও অনমনীয় হওয়া প্রয়োজন ছিল। তবেই ভারত নিশ্চিতভাবে দুবাইয়ের বদলে লাহোর কিংবা করাচির স্টেডিয়ামে খেলতে বাধ্য হত।


```