Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Saqib Mahmood 3 Wickets : তাণ্ডবের নাম সাকিব মেহমুদ, একাই ধ্বংস করলেন ভারতের টপ অর্ডার

তিন উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া আপাতত যথেষ্ট বেকায়দায় পড়ে গিয়েছে।

Saqib Mahmood 3 Wickets : তাণ্ডবের নাম সাকিব মেহমুদ, একাই ধ্বংস করলেন ভারতের টপ অর্ডার

একই ওভারে ৩ উইকেট শিকার করলেন সাকিব মেহমুদ

শেষ আপডেট: 31 January 2025 19:36

দ্য ওয়াল ব্যুরো : কে বলবে এই ছেলেটা ভারতের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমেছে। প্রথম ওভারেই যে ধামাকা তিনি চালালেন, তাতে ভারতীয় ক্রিকেট দলের টপ অর্ডার কার্যত ছিন্নভিন্ন হয়ে গেল। একই ওভারে প্যাভিলিয়নে ফিরে গেলেন সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব। দ্বিতীয় ওভার শেষে টিম ইন্ডিয়া মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছে।

ওভারের প্রথম বলেই তিনি সঞ্জু স্যামসনের (১) উইকেট তুলে নিলেন। আরও একবার পুল শট মারতে গিয়ে তিনি আউট হয়ে যান। এই ম্যাচে ব্রাইডেন কার্সের হাতে সহজ ক্যাচ তুলে দিলেন। এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিলক বর্মা। তিনি তো গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ডিপ থার্ডে দাঁড়িয়ে জোফ্রা আর্চার একটা ক্যাচ তালুবন্দি করলেন। শরীরটা সামনের দিকে ভাসিয়ে তিনি অসাধারণ একটি ডাইভ দেন। 

এরপর নামতে হয় সূর্যকুমার যাদবকে। এতটাও তাড়াতাড়ি যে ব্যাট করতে নামতে হবে, সেটা কল্পনা করতে পারেননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। যদিও উইকেটে তিনি খুব বেশিক্ষণ সময় কাটাতে পারলেন না। ওভারের শেষ বলে সেই ব্রাইডেন কার্সের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হল সূর্যকুমার যাদবকেও। একই ওভারে তিনটে উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া আপাতত খোলসের মধ্যে ঢুকে গিয়েছে। আপাতত অভিষেক শর্মার সঙ্গে ব্যাট করতে নেমেছেন রিঙ্কু সিং। তাঁরা দুজনে কেমন পারফরম্যান্স করেন, সেটাই দেখার।

ইতিপূর্বে ইংল্যান্ড ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলে মোট তিনটে পরিবর্তন করা হয়েছে। টসের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, 'আমরা এখানে ভাল ক্রিকেট উপহার দেওয়ার চেষ্টা করব। উইকেট দেখে খানিকটা শুকনো বলেই মনে হচ্ছে। ভারতীয় ক্রিকেট দলে মোট তিনটে পরিবর্তন করা হয়েছে। সামির জায়গায় এসেছে আর্শদীপ। ফিরে এসেছে রিঙ্কু। সেকারণে জুরেলকে বাইরে যেতে হয়েছে। আমরা আরও খানিকটা ব্যাটিং গভীরতা চাইছি। সেকারণে ওয়াশিংটনের জায়গায় শিবম দুবেকে দলে আনা হয়েছে।'


```