Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্তোষ জয় বাংলার, গান বাঁধলেন প্রাক্তন ফুটবলার

ভুবন এর আগেও ফুটবল নিয়ে গান লিখে সুর করেছেন। তিনি ময়দানে যেমন প্রাক্তন ফুটবলার, পাশাপাশি গায়ক হিসেবেও নিজের নামের সুবিচার করেছেন।

সন্তোষ জয় বাংলার, গান বাঁধলেন প্রাক্তন ফুটবলার

সঞ্জয় সেনের সঙ্গে ভুবন

শেষ আপডেট: 7 February 2025 00:38

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সন্তোষ ট্রফির খেতাব জয় করেছে বাংলা ফুটবল দল। ফাইনাল ম্য়াচে তারা কেরলকে ১-০ গোলে পরাস্ত করেছে। ফাইনালে বাংলার হয়ে জয়সূচক গোলটি করেছেন রবি হাঁসদা। এই জয়ের পর থেকেই বাংলা ফুটবল দলকে নিয়ে যথেষ্ট মাতামাতি শুরু হয়ে গিয়েছে।

প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। এছাড়া রাজ্যের বিভিন্ন ফুটবল ক্লাব তো সম্মান জানাচ্ছেই। ইতিমধ্যে সন্তোষজয়ী বাংলা ফুটবল দলকে নিয়ে গান বাঁধলেন ভুবন চট্টোপাধ্যায়। অ্যালবামের নাম ভারত জয়ী বাংলা।

ভুবন এর আগেও ফুটবল নিয়ে গান লিখে সুর করেছেন। তিনি ময়দানে যেমন প্রাক্তন ফুটবলার, পাশাপাশি গায়ক হিসেবেও নিজের নামের সুবিচার করেছেন। বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রেস ক্লাবে হাজির ছিলেন বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের কোচ সঞ্জয় সেন। ছিলেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য রবি হাঁসদা এবং বুধিরাম টুডু। প্রাক্তন ফুটবলারদের মধ্যে ছিলেন শ্যামল বন্দ্যোপাধ্যায় ও রহিম নবি। ভুবন ছাড়াও তাঁর স্ত্রী কাকলির গান সকলের নজর কেড়েছে।

ভুবনের এই সৃষ্টি নিয়ে বলতে গিয়ে সঞ্জয় সেন জানিয়েছেন, "এর আগেও ভুবনের অনুষ্ঠানে আমি এসেছি। খুবই আন্তরিকভাবে নিজের এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলার এই সাফল্য নিয়ে গান হবে আমি ভাবতে পারিনি।" প্রাক্তন ফুটবলার শ্যামল বন্দ্যোপাধ্যায় বলেছেন, "ভুবনের গান আমাদের ফুটবলারদের অন্যভাবে প্রেরণা সৃষ্টি করে।"


```