Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Santosh Trophy: চেনা ছকে রাজস্থানকে হারিয়ে সন্তোষ ট্রফির সেমিফাইনালে বাংলা

দ্য ওয়াল ব্যুরো: সন্তোষ ট্রফির (Santosh trophy) সেমিফাইনালে (Semi final) বাংলা। মেঘালয়ের বিরুদ্ধে জয়ের পর আশা টিকে ছিল সেমিফাইনালে যাওয়ার। সেই আশাই রবিবার বাস্তব করলেন ফারদিন আলি মোল্লা! তাঁর জোড়া গোলেই বাংলা রাজস্থানকে ৩-০ গোলে উড়িয

Santosh Trophy: চেনা ছকে রাজস্থানকে হারিয়ে সন্তোষ ট্রফির সেমিফাইনালে বাংলা

শেষ আপডেট: 24 April 2022 15:03

দ্য ওয়াল ব্যুরো: সন্তোষ ট্রফির (Santosh trophy) সেমিফাইনালে (Semi final) বাংলা। মেঘালয়ের বিরুদ্ধে জয়ের পর আশা টিকে ছিল সেমিফাইনালে যাওয়ার। সেই আশাই রবিবার বাস্তব করলেন ফারদিন আলি মোল্লা! তাঁর জোড়া গোলেই বাংলা রাজস্থানকে ৩-০ গোলে উড়িয়ে দিল।

কেরলের কোট্টাপাড়ি স্টেডিয়ামে রাজস্থানের মুখোমুখি হয়েছিল রঞ্জন ভট্টাচার্যের বাংলা (Bengal Football team)। প্রথম অর্ধে দুই পক্ষেরই টানটান রক্ষণশীলতার কারণে গোলশূন্য থাকে। কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রণাত্মক ভূমিকায় দেখা যায় বাংলার ফুটবলারদের। বাংলাকে প্রথম গোল করে এগিয়ে দেন ফারদিন আলি মোল্লা। ৬০ মিনিটের মাথায় তাঁর পা দিয়েই আসে দ্বিতীয় গোলটিও।

দুটো গোল হয়ে যাওয়ার পর বাংলার ফুটবলারদের আত্মবিশ্বাস চাঙ্গা হয়ে যায়। অনায়াসেই তৃতীয় গোল চলে আসে বাংলা শিবিরে। অভিষেক ম্যাচেই বক্সের বাইরে থেকে বাঁ পায়ে শট মেরে বিপক্ষের জালে বল জড়িয়ে বাংলার সমর্থকদের মুখে হাসি ফোটান সুজিত সিংহ।

বাংলার এই পারফরম্যান্সের খুশি বাংলার কোচ রঞ্জন। তবে তিনি একাধারে সতর্কও। ম্যাচ জেতার পর বেশি উচ্ছ্বাসে মাততে রাজি নন তিনি। কারণ এখনও ট্রফি জেতা থেকে দু'ম্যাচ দূরে আছে বাংলা। এই দুই ম্যাচে জয় পেলেই এবারের সন্তোষ ট্রফির গায়ে লেখা থাকবে বাংলার নাম।

জীবনের প্রথম সেঞ্চুরি করেও শ্যাম্পেনের বোতল খুলতে পারেননি শচীন! কেন?


```