Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১১১ বছরের ইতিহাসে অবনমন, পেলে-নেমারদের স্যান্টোস ক্লাব নেমে গেল সেকেন্ড ডিভিশনে

ব্রাজিলের স্যান্টোস ক্লাব মানে বহু ফুটবলারের পাঠশালা। এই ক্লাব থেকে উঠে এসেছে বহু প্রতিভা। সাম্বা ফুটবলে বড় অবদান এই নামী ক্লাবের।

১১১ বছরের ইতিহাসে অবনমন, পেলে-নেমারদের স্যান্টোস ক্লাব নেমে গেল সেকেন্ড ডিভিশনে

শেষ আপডেট: 7 December 2023 17:58

দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলের স্যান্টোস ক্লাব মানে বহু ফুটবলারের পাঠশালা। এই ক্লাব থেকে উঠে এসেছে বহু প্রতিভা। সাম্বা ফুটবলে বড় অবদান এই নামী ক্লাবের। পেলে-নেমাররা উঠে এসেছেন স্যান্টোস থেকে।

বুধবার রাতে ফোর্তালেজার বিরুদ্ধে ১-২ গোলে হেরেছে স্যান্টোস। সেই হার নিয়ে ব্রাজিলীয় সমর্থকরা আবেগঘন পোস্ট করেছেন। তাতে কেউ কেউ লিখেছেন, যে ক্লাব থেকে ফুটবল সম্রাটের উত্থান, সেই ক্লাবের এমন করুণ দশা আমাদের সকলকে ব্যথিত করেছে।

এমনকী নিজের উত্থানের ক্লাবের এমন বেহাল হাল দেখে নেমারও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ব্রাজিলীয় মহাতারকা লিখেছেন, ‘স্যান্টোস সবসময় স্যান্টোসই থাকবে। আমরা আবার হাসব।’

স্যান্টোসের সেরা সন্তান পেলের জীবনাবসান ঘটেছিল গতবছরের ২৯ ডিসেম্বর। তাঁর মৃত্যুর একবছরের মধ্যেই তাঁর ক্লাবের সেকেন্ড ডিভিশনে নেমে যাওয়া অশনিসংকেত ছাড়া আর কিছুই নয়।

১১১ বছরের ইতিহাসে যা ঘটেনি, তাই ঘটল এবার। কর্তারাও বিবৃতি দিয়েছেন এই বিষয়ে। তাঁরা আশ্বাস দিয়েছেন, আবারও শক্তিশালী হয়ে ফেরার। স্যান্টোস ব্রাজিলের ঘরোয়া লিগের এ ডিভিশন থেকে নেমে দ্বিতীয় ডিভিশনে নেমে যাওয়ায় একটি মিথের পরিসমাপ্তি ঘটল। কারণ ব্রাজিলের নামী তিনটি ক্লাবের কোনওদিন অবনমন হয়নি। সেই ক্লাব দলগুলি হল, ফ্ল্যামেঙ্গো ও সাওপাওলো ক্লাব। এই দুটি দল সিরি এ লিগে টিকে রয়েছে। কিন্তু টানা পাঁচ ম্যাচে পয়েন্ট নষ্ট করে ২০ দলের লিগে ১৭তম স্থানে শেষ করল স্যান্টোস।  তাদের সেই অহঙ্কার আর বজায় থাকল না।   


```