Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: আঙুল তুললেন ঋষভের দিকে, গলা জড়িয়ে ধরলেন শ্রেয়সের, গোয়েঙ্কার আচরণে ফের বিতর্ক

আইপিএল ২০২৪-এ দুর্দান্ত সূচনা করল পাঞ্জাব কিংস (PBKS)। টুর্নামেন্টের ইতিহাসে চতুর্থবারের মতো প্রথম দুই ম্যাচে জয় পেল তারা।

IPL 2025: আঙুল তুললেন ঋষভের দিকে, গলা জড়িয়ে ধরলেন শ্রেয়সের, গোয়েঙ্কার আচরণে ফের বিতর্ক

ফাইল চিত্র

শেষ আপডেট: 2 April 2025 10:15

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৪-এ দুর্দান্ত সূচনা করল পাঞ্জাব কিংস (PBKS)। টুর্নামেন্টের ইতিহাসে চতুর্থবারের মতো প্রথম দুই ম্যাচে জয় পেল তারা। মঙ্গলবার একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসকে (LSG) ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে শ্রেয়স আইয়ারের দল। প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সকে হারানোর পর এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাঞ্জাব।  

ম্যাচ শেষে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারকে কাছে ডেকে নেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। অসাধারণ ব্যাটিংয়ের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন। এই দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, আইয়ারকে হয়তো লখনউ দলে ভেড়ানোর ইঙ্গিত দিচ্ছেন গোয়েঙ্কা।  

এই ম্যাচে আইপিএলের ইতিহাসে অন্যতম দামি খেলোয়াড়দের মধ্যে লড়াই ছিল। শ্রেয়স আইয়ারকে ২৬.৭৫ কোটি টাকায় নিয়েছিল পাঞ্জাব কিংস, আর মাত্র ২৫ লাখ বেশি দিয়ে ২৭ কোটিতে লখনউ দলে যোগ দেন ঋষভ পন্থ। তবে পারফরম্যান্সের দিক থেকে সম্পূর্ণ ব্যর্থ পন্ত। তিনি মাত্র ৫ বলে ২ রান করে আউট হন। চলতি মরসুমে তিন ইনিংসে তার সংগ্রহ ২৬ বলে মাত্র ১৭ রান। ফলে তার পারফরম্যান্স নিয়ে সমর্থকদের মধ্যে হতাশা বেড়েছে।  

শ্রেয়স আইয়ারের সঙ্গে কথা বলার পর গোয়েঙ্কাকে পন্থের দিকেও এগিয়ে যেতে দেখা যায়। ম্যাচ শেষে দু’জনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়, যেখানে গোয়েঙ্কা বেশ কয়েকবার পন্তের দিকে আঙুল তুলছিলেন। কিছুদিন আগেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরাজয়ের পরও পন্তের সঙ্গে কথা বলেছিলেন তিনি। এবারও সেই দৃশ্য দেখে অনেকেই মনে করছেন, লখনউতে কেএল রাহুলের মতোই চাপের মুখে পড়ছেন পন্থ।  

ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে লখনউ অধিনায়ক পন্থ স্বীকার করে নেন, তারা অন্তত ২০-২৫ রান কম করেছে। তিনি বলেন, “আমরা ঘরের মাঠের কন্ডিশন এখনও পুরোপুরি বুঝতে পারিনি। শুরুতেই উইকেট পড়ে গেলে বড় রান করা কঠিন হয়ে যায়। উইকেট কিছুটা ধীর ছিল, স্লোয়ার বল টার্ন পাচ্ছিল। তবে আমাদের ভুলগুলো শুধরে নিয়ে সামনে এগোতে হবে।” লখনউ সুপার জায়ান্টসের পরবর্তী ম্যাচ শুক্রবার, যেখানে তারা মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে।


```