
শেষ আপডেট: 2 February 2024 19:29
দ্য ওয়াল ব্যুরো: বিচ্ছেদ সহজ নয়! বিশেষত মা-বাবার। কোনও শিশুই মা-বাবার বিচ্ছেদ মেনে নিতে পারে না। পারেনি সানিয়া-শোয়েবের ছেলে ইজহানও। সম্প্রতি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে পাক ক্রিকেটার শোয়েব মালিকর বিচ্ছেদ হয়। পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে শোয়েব তাঁর নিকা-র ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন। তা থেকেই জানাজানি হয়।
জানা গিয়েছে, খুব স্বাভাবিক ভাবেই মা-বাবার বিচ্ছেদে মানসিক ভাবে ভেঙে পড়ে ইজহান। সেলিব্রিটি মা-বাবার বিচ্ছেদের খবর চাপা থাকেনি ইজহানের স্কুলেও। তাকে স্কুলে টিপ্পনির শুনতে হচ্ছে বলেও বলে দাবি সূত্রের। ছয় বছরের ইজহান এতটাই তাতে এতটা বিব্রত যে আর স্কুলে যেতে চাইছে না। এতে মানসিক চাপে রয়েছেন টেনিস তারকাও।

বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর ২০১০-এ বিয়ে করেন সানিয়া-শোয়েব। ২০২১৮-এ জন্ম হয় ইজহানের। কিন্তু তার পর ৬ বছর কাটতে না কাটতেই শোয়েব-সানিয়া বিচ্ছেদ হয়ে যায়। এ নিয়ে অবশ্য পাক মিডিয়াতে বেশ ট্রোলের মুখে পড়েছেন শোয়েব। তুলনায় সহানুভূতি পাচ্ছেন সানিয়া। এ ব্যাপারে এক পাকিস্তানের সাংবাদিকদের কাছে সম্প্রতি খোলাখুলি অনেক কিছুই বলেছেন সানিয়া। ইজহান যে স্কুলে গিয়ে টিটকিরির মুখে পড়ছে তাও বলেছেন।
শুক্রবার বিকেলে সানিয়া মির্জা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে দুই শিশুকে জড়িয়ে ধরে রয়েছেন তিনি। মায়ের কোলে মুখ গুঁজে রয়েছে ইজহান।

শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার সম্পর্কের অবনতি হয়েছিল গত তিনবছর ধরেই। তাঁরা কয়েকবার দুবাইতে দেখা করলেও সেই সাক্ষাতের মধ্যে কোনও আবেগ ছিল না। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল শোয়েব এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন।

পাক ক্রিকেটার শোয়েব মালিকের প্রথম বিয়ে হয় আয়েষা সিদ্দিকের সঙ্গে। কিছুদিনের মধ্যেই তাঁর জীবনে আসেন সানিয়া। ২০১০ সালে সানিয়ার সঙ্গে বিয়ে হয় শোয়েবের। শোয়েবের তৃতীয় স্ত্রী হলেন পাক অভিনেত্রী সানা জাভেদ। তাঁর ও শোয়েবের সম্পর্ক নিয়ে ইসলামাবাদে কমবেশি গুজব আগেও ছড়িয়েছে। কিন্তু তা যে বিয়ে পর্যন্ত গড়াতে পারে অনেকে ধারণা করতে পারেননি। তবে সানিয়া হয়তো আগেই আঁচ পেয়েছিলেন। তাই শোয়েবের নতুন বিয়ের আগেই তাঁর সোশাল মিডিয়া থেকে দাম্পত্যের সব ছবি ডিলিট করে দেন। তবু এখনও সেই বিয়েই তাড়া করে ফিরছে তাঁকে ও তাঁর সন্তানকে।