Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ্যে হুমকি বলিউড হিরোকে, 'মেরেই ফেলব' বলেছিলেন সানিয়া

জল এতটাই গড়িয়েছিল ছিল শোয়েব মালিকের প্রাক্তন স্ত্রী বলিউডের ওই অভিনেতাকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছিলেন।

প্রকাশ্যে হুমকি বলিউড হিরোকে, 'মেরেই ফেলব' বলেছিলেন সানিয়া

ভারতের প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা

শেষ আপডেট: 14 February 2025 16:05

দ্য ওয়াল ব্যুরো: শোয়েব মালিকের সঙ্গে ডিভোর্সের পর শোনা গিয়েছিল, ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামিকে নাকি বিয়ে করতে চলেছেন সানিয়া মির্জা। কিন্তু, সানিয়ার বাবা যাবতীয় জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এইসব খবর একেবারেই ভিত্তিহীন। এমন কিছুই হচ্ছে না।

এরপর সানিয়া ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে অন্য কোনও ব্যাপারে চিন্তাভাবনা করার সময়ই আর পাননি তিনি। আপাতত দুবাইয়ে ছেলের সঙ্গে থাকেন সানিয়া। পাশাপাশি তাঁর মানসিক পরিস্থিতিও অনেকটা থিতু হয়েছে বলে মনে করা হচ্ছে। 

ইতিমধ্যে বেশ কয়েকজন বলিউড অভিনেতার সঙ্গে সানিয়া মির্জার সম্পর্কের গুঞ্জন শুনতে পাওয়া গিয়েছিল। কিন্তু, কখনই সেই গুঞ্জনের বাস্তব 'প্রমাণ' দেখতে পাওয়া যায়নি। ইতিমধ্যে এক বলিউড অভিনেতার সম্পর্কে সানিয়া এমন একটি মন্তব্য করেছিলেন, যা হয়ত কেউ কখনও কল্পনাও করতে পারেননি। 

জল এতটাই গড়িয়েছিল ছিল শোয়েব মালিকের প্রাক্তন স্ত্রী বলিউডের ওই অভিনেতাকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। কী হয়েছিল ঘটনাটি, কেনই বা এমন কথা বলেছিলেন সানিয়া, আসুন সেই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। অনেকেই হয়ত এই গল্পটা সম্পর্কে ওয়াকিবহাল নন।

একবার কফি উইথ করণে সানিয়া মির্জাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এমনই একটি প্রতিক্রিয়া দিয়েছিলেন ভারতের টেনিস সুন্দরী। সেইসময় শোনা যাচ্ছিল, শাহিদ কপুরের সঙ্গে সানিয়া মির্জা নাকি ডেট করছেন। যদিও বাস্তব ছবিটা একেবারেই আলাদা ছিল। খুব স্বাভাবিকভাবেই সানিয়া যাবতীয় গুজব উড়িয়ে দেন।

সানিয়া মির্জার জবাব

শাহিদ কাপুর সম্পর্কিত প্রশ্ন উঠতেই সানিয়া বলেছিলেন, আমি এটাকে মেরেই ফেলতে চাই। আসলে সানিয়া মির্জাকে তিনটে অপশন দেওয়া হয়েছিল। রণবীর সিং, রণবীর কাপুর এবং শাহিদ কাপুর। সানিয়া জবাব দিয়েছিলেন, রণবীর সিংয়ের সঙ্গে হুক আপ,রণবীর কাপুরের সঙ্গে বিয়ে এবং শাহিদ কাপুরকে হত্যা করতে চান। করণ জোহর সানিয়াকে এমনই প্রশ্ন করেছিলেন।

যাবতীয় গুজব উড়িয়ে দিয়েছিলেন সানিয়া

সূত্রের খবর, শাহিদ কাপুর নাকি অনেক বেশি পজেসিভ ছিলেন। সেকারণে সানিয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক খুব বেশিদিন টেকেনি। যদিও শাহিদ এবং সানিয়া দুজনেই এই খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন।


```