Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজাজের টুইট, সন্দেশ জিঙ্ঘান মোহনবাগানে!

দ্য ওয়াল ব্যুরো : মোহনবাগানে বড় তারকা। কেরালা ব্লাস্টার্স থেকে পাঁচবছরের চুক্তিতে এটিকে-মোহনবাগানে সই করেছেন বলে খবর সন্দেশ জিঙ্ঘান। জাতীয় দলের এই নামী ডিফেন্ডারকে নেওয়ার ব্যাপারে এগিয়েছিল ইস্টবেঙ্গলও। কিন্তু সন্দেশ এবার তাঁর দর দিয়েছিলেন ত

বাজাজের টুইট, সন্দেশ জিঙ্ঘান মোহনবাগানে!

শেষ আপডেট: 8 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো : মোহনবাগানে বড় তারকা। কেরালা ব্লাস্টার্স থেকে পাঁচবছরের চুক্তিতে এটিকে-মোহনবাগানে সই করেছেন বলে খবর সন্দেশ জিঙ্ঘান। জাতীয় দলের এই নামী ডিফেন্ডারকে নেওয়ার ব্যাপারে এগিয়েছিল ইস্টবেঙ্গলও। কিন্তু সন্দেশ এবার তাঁর দর দিয়েছিলেন তিন কোটি টাকা। সবুজ মেরুন কর্তারা তাঁর সঙ্গে বারবার আলোচনা করে রফা করেছে এক কোটি কমে। কিংসলে মহামেডান স্পোর্টিংয়ে চলে যাওয়ায় মোহনবাগানের ডিফেন্স লাইনে একজন অভিজ্ঞ তারকার প্রয়োজন ছিল, সেই অভাব পূরণ করতে পারবেন সন্দেশ। যিনি চলতি মরসুমে চোটের কারণে খেলতে পারেননি। এমনকি শেষবছরও তাঁকে চোট ভুগিয়েছিল। সন্দেশের যোগদান নিয়ে সবুজ মেরুন কর্তারা মুখে কুলপ এঁটেছেন। এক শীর্ষ কর্তা জানালেন, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলব না, যখন চূড়ান্ত হবে সবটাই জানতে পারবেন। তবে মোহনবাগানের হাঁড়ির খবর নিজেই টুইট করে জল্পনা বাড়িয়েছেন মিনার্ভা পাঞ্জাবের মালিক রঞ্জিত বাজাজ। তিনি জানিয়েছেন, ‘‘সবুজ মেরুন সমর্থকদের জন্য ভাল খবর, তাঁরা পাঁচ বছরের চুক্তিতে পেয়ে যাচ্ছে সন্দেশ জিঙ্ঘানকে। ওয়াহ কী দারুণ স্বাক্ষর!’ গত সেপ্টেম্বর মাসেই গুয়াহাটিতে জাতীয় শিবিরে থাকার সময় চোট পান সন্দেশ। তারপর থেকেই কেরালা তাঁর সার্ভিস পায়নি। সেই কারণেই কেরালা গত তিনদিন আগেই টুইট করে জানিয়ে দেয়, এবার আমাদের সঙ্গে নেই সন্দেশ, ওকে চাইছে ইস্টবেঙ্গল, হয়তো কলকাতাতেই দেখা যেতে পারে ওঁকে। কিন্তু সন্দেশের সঙ্গে এটিকে-মোহনবাগান কর্তারা যোগাযোগ রাখছিলেন শুরু থেকেই। তাদের কাছে এই নামী ডিফেন্ডারের দাবি ছিল তিন কোটি টাকা। কিন্তু ওই অর্থ কোনও ভারতীয়র পিছনে খরচ করতে রাজি নন এটিকে কর্তারা। এমনকি লাল হলুদও ওই অর্থ সন্দেশকে দিতে চায় না। তারপরই মোহনবাগান যোগাযোগ করলে সন্দেশ নিজের দাবি থেকে সরে দুই কোটিতে রফা হয়েছেন বলে এক সূত্রে খবর। সন্দেশকে পাওয়া যাবে না ধরে নিয়ে লাল হলুদ কর্তারা আরও তিন তারকার সঙ্গে কথা বলেছেন। সেই তালিকায় রয়েছেন নারায়ণ দাস, আনাস এথোডিকা, জেজে লালপেখুয়ার সঙ্গে। ২৭ বছরের কেরালার ডিফেন্ডারও নিশ্চুপ নিজের চুক্তি নিয়ে। কিন্তু কয়েকদিন ধরেই তাঁকে ঘিরে দুই প্রধানের মধ্যে একটা গুঞ্জন চলছিল। তার মধ্যেই মিনার্ভার মালিকের ট্যুইট নতুন করে জল্পনা তৈরি করেছে।

```