Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানে সানিয়ার প্রতি সমর্থন! মাঠে শোয়েবকে উৎসাহ দিতে কটাক্ষের শিকার নতুন বউ সানা

পাক ক্রিকেটারের পরিবারও সানিয়ার প্রতি সমর্থনের হাত বাড়িয়েছে। এমনকী পাক সুপার লিগের গ্যালারিতেও সানাকে কটাক্ষ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শোয়েবের নতুন বউকে বিদ্রুপ করা হয়েছে।

পাকিস্তানে সানিয়ার প্রতি সমর্থন! মাঠে শোয়েবকে উৎসাহ দিতে কটাক্ষের শিকার নতুন বউ সানা

শেষ আপডেট: 19 February 2024 22:36

দ্য ওয়াল ব্যুরো: পাক মুলুকেও সমর্থন পাচ্ছেন সানিয়া মির্জা। কয়েক মাস আগেই তাঁর সঙ্গে শোয়েব মালিকের বিচ্ছেদ হয়ে গিয়েছে। শোয়েব তারপরে বিয়ে করেছেন তাঁর দেশেরই অভিনেত্রী সানা জাভেদকে। সেই বিয়ে নিয়ে দু্‌’দেশেই বিতর্কের ঝড় বয়ে গিয়েছে।

পাক ক্রিকেটারের পরিবারও সানিয়ার প্রতি সমর্থনের হাত বাড়িয়েছে। এমনকী পাক সুপার লিগের গ্যালারিতেও সানাকে কটাক্ষ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শোয়েবের নতুন বউকে বিদ্রুপ করা হয়েছে। কেউ এটাও লিখেছেন, শোয়েব ও সানা, দু্‌জনেই মনের দিক থেকে ভাল মানুষ নন! বরং সানিয়ার সমর্থনে কেউ কেউ লিখেছেন, যোগ্য হয়েও শোয়েবের ভালবাসা পেলেন না ভারতের নামী টেনিস তারকা। 

পাকিস্তান সুপার লিগে করাচি কিংস ও মুলতান সুলতানের ম্যাচটি ছিল। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক করাচি কিংসের হয়ে খেলতে নামেন।

সানা শুরু থেকেই মাঠে ছিলেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক যখন ব্যাটিং করতে আসেন, সেইসময় দলের স্কোর ছিল দুই উইকেটে ১২ রান। ক্যামেরা সেইসময় সানাকে ধরতেই রীতিমতো কটাক্ষ শুরু হয়। কেউ কেউ জানান, এবার চতুর্থ বউ নিয়ে মাঠে আসবেন শোয়েব!

শেষমেশ সানিয়ার প্রাক্তন স্বামী ৩৪ বলে হাফসেঞ্চুরি করেন। আউট হন ৩৫ বলে ৫৩ রানে। সারাক্ষণ মাঠে থেকে স্বামীকে উৎসাহ দিয়েছেন সানা।


```