Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একদিকে গোটা দল,  অন্য দিকে মরিয়া সালাহ

দ্য ওয়াল ব্যুরো: মস্কোতেই রয়েছেন দু’জন। আলাদা হোটেল। আলাদা মাঠে প্র্যাকটিস। একজনের কাঁধে আঘাত। অন্যজনের মনে শুধুই অনুশোচনা। কিয়েভের মাটিতে সেই অভিশপ্ত রাত। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে লিভারপুলের জার্সি গা

একদিকে গোটা দল,  অন্য দিকে মরিয়া সালাহ

শেষ আপডেট: 13 June 2018 09:56

দ্য ওয়াল ব্যুরো: মস্কোতেই রয়েছেন দু’জন। আলাদা হোটেল। আলাদা মাঠে প্র্যাকটিস। একজনের কাঁধে আঘাত। অন্যজনের মনে শুধুই অনুশোচনা। কিয়েভের মাটিতে সেই অভিশপ্ত রাত। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে লিভারপুলের জার্সি গায়ে কাঁদতে-কাঁদতে বেরিয়ে যাচ্ছেন মিশরের রূপকথা। গোটা সোশ্যাল মিডিয়ায় তখন ‘ভিলেন’ সার্জিও র‍্যামোস। আর তাই বোধহয় মস্কো যাওয়ার আগে এসএমএস করেছিলেন সালাহকে। কিন্তু জবাব দেননি ইজিপ্টের ম্যাজিশিয়ান। জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন অন্য ভাবে। প্রথমে জানা গিয়েছিল বিশ্বকাপে খেলবেনই না মহম্মদ সালাহ। তারপর মিশরের কোচ তাঁকে ২৩ জনের দলে রেখে দিলেন। মিশর দলের সঙ্গে মস্কোর মাটি ছুঁলেন সালাহ। কিন্তু মস্কোতে নেমেই একদিকে মিশর টিম আর অন্যদিকে তিনি। প্রথম ম্যাচে প্রতিপক্ষ সুয়ারেজের উরুগুয়ে। তাই মরিয়া সালাহ এখন প্রাণপাত পরিশ্রম করছেন ফিট হওয়ার জন্য। দলের ফিজিওর সঙ্গে আলাদা ট্রেনিং সেশন চলছে তাঁর। মাথার ঘাম পায়ে ফেলছেন। লক্ষাধিক মিশরীয়র স্বপ্ন যাঁর বুটে তিনি এখন প্রহর গুনছেন মাঠে নামার। যে সুযোগ এসেছে তাঁকে কাজে লাগানোর।

```