Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্মদিনেই অবসর জল্পনায় ভাসলেন ব্যাডমিন্টন রানি সাইনা

এই সাইনাই ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে চমক দেখিয়েছিলেন। সেইসময় সাইনা যা খেলছেন, তাতেই পদক।

জন্মদিনেই অবসর জল্পনায় ভাসলেন ব্যাডমিন্টন রানি সাইনা

Saina Nehwal

শেষ আপডেট: 16 March 2024 23:03

দ্য ওয়াল ব্যুরো: নিভৃতে নিজের ৩৩ বসন্ত পার করে ৩৪টি বসন্তে পা দিলেন সাইনা নেহওয়াল। আর শনিবারই সাইনাকে কেন্দ্র করে অবসর জল্পনা ভেসে উঠেছে। ব্যাডমিন্টন মহলের ধারণা, সাইনা নিজের সেরা সময় পার করে এসেছেন। বয়স যতই একটা সংখ্যা হোক না কেন, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেতে গেলে যে পরিমাণ ফিটনেস দরকার, সেটি নেই এই তারকার।

পিভি সিন্ধুর আগে যিনি দেশকে ব্যাডমিন্টনে পদক এনে গৌরবান্বিত করেছেন, সেই সাইনা অনেকদিন ধরেই খেলার মধ্যে নেই। তিনি ২০১৮ সালে শেষবার এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছেন। তারপর সেই সাফল্য অধরা। বারবার চোটের কারণে তিনি পিছিয়ে পড়েছেন।

এই সাইনাই ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে চমক দেখিয়েছিলেন। সেইসময় সাইনা যা খেলছেন, তাতেই পদক। এমনকী পরেরবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে জাকার্তা ও গ্লাসগোতেও রুপো ও ব্রোঞ্জ জিতেছিলেন। কমনওয়েলথ গেমসে পাঁচবারের পদকজয়ী ও এশিয়ান গেমস ও এশীয় চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ছ’বারের পদকজয়ী তারকা কোর্টের বাইরেই বেশি সময় দিচ্ছেন।

সাইনা গত সেপ্টেম্বর মাসে বলেছিলেন, তিনি চোট কাটিয়ে ছন্দে ফিরতে চান। কিন্তু যেভাবে বিপক্ষরা এগিয়ে আসছেন, তাতে লড়াই আরও কঠিন হচ্ছে। সিন্ধুও ব্যর্থ হচ্ছেন টানা। এমনকী সাইনার বিকল্প হিসেবে উঠে আসছেন আনমোল খোরাব নামে এক তরুণী। যার কোর্টে চলাফেরা, সার্ভিস সবকিছুতেই মিল রয়েছে সাইনার সঙ্গে। সব দেখেশুনে সাইনা টু তৈরি, তাই এবার যদি ব্যাডমিন্টন ব্যাট তুলেও রাখেন তিনি, অবাক হওয়ার কিছু থাকবে না।  

সাইনা যেহেতু জাত তারকা, তাই তাঁকে ঘিরে জল্পনা যেমন থাকবে, তেমনি আবার স্বপ্নও দেখবেন ব্যাডমিন্টন প্রেমী মানুষ। 

জন্মদিনে সাইনা নেহওয়ালের গুরুত্বপূর্ণ  অর্জনসমূহ- এক নজরেঃ 

  • সাইনা নেহওয়াল একজন প্রাক্তন বিশ্ব নং ১ ব্যাডমিন্টন খেলোয়াড়।
  • জন্ম ১৭ মার্চ, ১৯৯০, ভারতের হরিয়ানায় ।
  • তিনি ১০ টি সুপারসিরিজ শিরোপা সহ মোট ২৪ টি আন্তর্জাতিক শিরোপা অর্জন করেছে।
  • ব্যাডমিন্টনে ভারতের প্রথম অলিম্পিক পদক, লন্ডনে ২০১২ সালে (ব্রোঞ্জ)।
  • প্রতিটি বড় BWF ব্যক্তিগত ইভেন্টে পদক পাওয়া একমাত্র ভারতীয়।
  • প্রথম ভারতীয় যিনি BWF বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন।
  • ২০১৪ সালে ভারতকে তাদের প্রথম উবার কাপ ব্রোঞ্জে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন।
  • ২০১০ এবং ২০১৮ সালে দুটি কমনওয়েলথ গেমসের একক স্বর্ণপদক জিতেছে।
  • সাইনা নেহওয়াল ভারতে ব্যাডমিন্টনের জনপ্রিয়তা বাড়িয়েছে।
  • পদ্মভূষণ, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এবং অর্জুন পুরস্কার পেয়েছেন।
  • তিনি ২০১৫ সালে সবচেয়ে দাতব্য ক্রীড়াবিদদের মধ্যে ১৮ তম স্থানে ছিলেন ৷

```