দ্য ওয়াল ব্যুরো: ফের করোনা আক্রান্ত হলেন ভারতের নামী ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। তাঁর সঙ্গে এস প্রণয়েরও রিপোর্টও পজিটিভ এসেছে। যে কারণে তাঁরা দু’জনই তাইল্যান্ড ওপেন খেলতে পারবেন না।
সাইনা যদিও টুইট করে জানিয়েছেন, ‘‘আমি এখনও রিপোর্ট হাতে পাইনি, আমাকে ফোন করে জানানো হয়েছে আমি করোনা আক্রান্ত।’’
সোমবার তৃতীয় বারের জন্য করোনা পরীক্ষা করা হয় সাইনাদের। মঙ্গলবার গা-ঘামানো ম্যাচের আগে সাইনাকে জানানো হয় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। ১০ দিনের জন্য ব্যাঙ্কক হাসপাতালে কোয়ারেন্টিনে থাকবেন সাইনা, প্রণয়। তাঁরা আর টুর্নামেন্ট খেলতে পারবেন না।
উল্লেখ্য, ২০২০ সালে অলিম্পিক হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে তা বন্ধ থাকায়, ২০২১ সালে হতে পারে অলিম্পিক। তাই তার আগে এই থাইল্যান্ড ওপেনকেই প্রস্তুতি হিসেবে বেছেছিলেন ভারতীয় শাটলারেরা। কিন্তু এরমধ্যেই বাধা হয়ে দাঁড়াল কোভিড পজিটিভ রিপোর্ট।
https://twitter.com/NSaina/status/1348548446639177730
সাইনা করোনা আক্রান্ত হওয়ায় তাঁর স্বামী ও টেনিস তারকা পারুপল্লি কাশ্যপকেও কোয়ারেন্টিনে যেতে হচ্ছে। মাঠে নামতে পারছেন না তিনিও। ফলে তিন শাটলার ছিটকে গেলেন এই প্রতিযোগিতা থেকে। তবে পিভি সিন্ধুসহ বাকিরা যদিও অংশ নেবেন বলে জানা গিয়েছে।
এই টুর্নামেন্টে অংশ নিতে রবিবারেই থাইল্যান্ডে উড়ে গেছেন সাইনা সহ অন্য শাটলাররা। লন্ডন থেকে এসেছেন পিভি সিন্ধুও। তার থেকেও বড় বিষয়, সাইনা এর আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন, সেইসময় তিনি দেশেই ছিলেন। কাশ্যপও কোভিড আক্রান্ত হন, এবার যদিও তিনি না হলেও তাঁকে কোয়ারেন্টিনে থাকতে হবে।
গত বছরের পর থেকে এই প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে। যদিও করোনা পরিস্থিতি শুরু হওয়াতে অনেকের আপত্তি ছিল। তার মধ্যেও শুরু হবে, কিন্তু তার আগেই বড় ধরনের বিপত্তি ঘটে গেল।