Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

Sachin Tendulkar: ব্রিটিশ দম্ভ চুরমার, সচিনের হৃদয় জিতলেন আফগানরা!

ইতিপূর্বে, আইসিসি টুর্নামেন্টে আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ার নজির কায়েম করেছিল।

Sachin Tendulkar: ব্রিটিশ দম্ভ চুরমার, সচিনের হৃদয় জিতলেন আফগানরা!

আফগানিস্তান ক্রিকেট দলের প্রশংসায় সচিন তেন্ডুলকর

শেষ আপডেট: 27 February 2025 13:33

দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবথেকে বড় অঘটনের শিকার হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। না, এটাকে অঘটন ঠিক বলা যায় না। আফগানিস্তানের কাছে হেরে এই টুর্নামেন্ট থেকে তারা বিদায় নিয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) আফগানিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে আফগানিস্তান ক্রিকেট দল ৮ রানে জয়লাভ করে সেমিফাইনালের দিকে পা বাড়িয়েছে। অন্যদিকে, ইংল্যান্ডের সামনে শেষ চারে যাওয়ার যাবতীয় দরজা বন্ধ হয়ে গিয়েছে। আফগানিস্তান দলের এই রোমহর্ষক পারফরম্যান্সের পর ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর কার্যত গদগদ হয়ে গিয়েছেন।

বিশেষ পোস্ট করলেন সচিন তেন্ডুলকর

ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের এই জয়ের পর টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান ক্রমাগত ভাল পারফরম্যান্স করে যাচ্ছে। এটা বিশ্বের বাকি ক্রিকেট দলগুলোকে অবশ্যই অনুপ্রাণিত করবে। এই জয়কে কখনই অঘটন বলা উচিত হবে না। কারণ আফগান ক্রিকেটাররা এই জয়কে নিজেদের অভ্যাসে পরিণত করেছে।' এর পাশাপাশি সচিন তেন্ডুলকর আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান এবং ৫ উইকেট শিকারি আজমতউল্লাহ ওমরজাইকে প্রশংসায় ভরিয়ে দেন। জয়ের কারণে মাস্টার ব্লাস্টার আফগানিস্তান ক্রিকেট দলকে শুভেচ্ছাও জানিয়েছেন।

ইতিপূর্বে, আইসিসি টুর্নামেন্টে আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ার নজির কায়েম করেছিল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান প্রথমবার ইংল্যাান্ডকে হারায়। এরপর থেকেই সাদা বলের ক্রিকেটে আফগানিস্তানের পারফরম্যান্স গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী হতে শুরু করেছে।

সেমিফাইনালে এই দলের বিরুদ্ধে খেলতে হবে

ইংল্যান্ডকে হারানোর পর আফগানিস্তান গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট সংগ্রহ করেছে। এই জয়ের পাশাপাশি আফগানরা গ্রুপ বি-র পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে। এবার পরের ম্যাচটা তাদের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে হবে। যে দল এই ম্যাচটা জিততে পারবে, তারা সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে।


```