Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুটবলে প্রেম, ফুটবলেই ডিভোর্স, সৌজন্যে মেসি-রোনাল্ডো

দ্য ওয়াল ব্যুরো: দেখা হয়েছিল ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপে। প্রথম দেখাতেই প্রেম, পরিনতি বিয়েতে। ১৬ বছর পর নিজের দেশেই অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের মঞ্চে ঘর ভাঙতে চলেছে তাঁদের। রাশিয়ান দম্পতি আর্সেন ও লুডমিলা একে অন্যের বিরুদ্ধে বিবাহ-বিচ্ছেদের মা

ফুটবলে প্রেম, ফুটবলেই ডিভোর্স, সৌজন্যে মেসি-রোনাল্ডো

শেষ আপডেট: 4 July 2018 09:12

দ্য ওয়াল ব্যুরো: দেখা হয়েছিল ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপে। প্রথম দেখাতেই প্রেম, পরিনতি বিয়েতে। ১৬ বছর পর নিজের দেশেই অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের মঞ্চে ঘর ভাঙতে চলেছে তাঁদের। রাশিয়ান দম্পতি আর্সেন ও লুডমিলা একে অন্যের বিরুদ্ধে বিবাহ-বিচ্ছেদের মামলা করেছেন। বিচ্ছেদের কারণ অবশ্য ব্যক্তিগত গোলমাল, কিংবা অন্য কোনও সমস্যা নয়। কারণ, ফুটবল। বরং বলা ভাল ফুটবলার নিয়ে। কে শ্রেষ্ঠ? লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কর্তা মেসির অন্ধ ভক্ত। গিন্নি আবার মজে রোনাল্ডোয়। মেসি-রোনাল্ডোর এই শ্রেষ্ঠত্বের বিতর্কই আর্সেন-লুডমিলার বিচ্ছেদের একমাত্র কারণ। রাশিয়ান সংবাদমাধ্যম 'অর্গুমেন্তো ই ফকতি'-র প্রতিবেদন অনুযায়ী, ফুটবল-পাগল এই দম্পতির সম্পর্কে চিড় ধরে আর্জেন্টিনা বনাম নাইজিরিয়া ম্যাচের পর থেকেই। মেসিরা রোমাঞ্চকর ম্যাচে শেষ ষোলোয় পৌঁছনোর পরেই আর্সেন তুমুল সেলিব্রেশনে মাতেন। এর পরেই আসরে নামেন স্ত্রী লুডমিলা। তর্কাতর্কি শুরু হয় কর্তা-গিন্নির। আর্সেনের অভিযোগ, লুডমিলা নাকি চিৎকার করে বলতে থাকেন, রোনাল্ডো যে কোনও পরিস্থিতিতে মেসির থেকে অনেক বড় ফুটবলার। স্ত্রী-র সঙ্গে তর্কাতর্কিতে পেরে উঠতে না পেরে আর্সেন সিদ্ধান্ত নেন, আর নয়, অনেক হয়েছে। তিনি তল্পিতল্পা গুটিয়ে বাড়ি ছাড়েন। এর পরেই তিনি উরাল প্রদেশে চেলিয়াবিনস্ক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেন। স্থানীয় সংবাদ মাধ্যমে আর্সেন জানিয়েছেন, চলতি বিশ্বকাপ শুরুর দিন থেকেই মেসিকে ব্যঙ্গ করছিলেন লুডমিলা। আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করার পরে আরও বিদ্রুপ করেন তিনি। ইরানের বিরুদ্ধে রোনাল্ডো পেনাল্টি মিস করলে তিনিও পালটা দেন। এমনকী দুই দল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরেও চলতে থাকে তাঁদের এই লড়াই। তারপরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন আর্সেন।

```