রুশ গোলকিপার মনে করালেন কলকাতার 'সেভজিৎ'কে
দ্য ওয়াল ব্যুরো: তখনও আইএসএল-এর সঙ্গে ধ্রুপদী বাংলা ফুটবলের সমর্থকদের দূরত্ব তৈরি হয়নি। তখনও অর্ণব মণ্ডল, প্রীতম কোটালরা আইএসএল খেলার পরও লাল-হলুদ, সবুজ-মেরুন জার্সি পরতে পারেন। ২০১৬-র ১৮ ডিসেম্বর। গোটা কলকাতা তাকিয়ে রয়েছে রুদ্ধশ্বাস ম্যাচে
শেষ আপডেট: 1 July 2018 19:56
দ্য ওয়াল ব্যুরো: তখনও আইএসএল-এর সঙ্গে ধ্রুপদী বাংলা ফুটবলের সমর্থকদের দূরত্ব তৈরি হয়নি। তখনও অর্ণব মণ্ডল, প্রীতম কোটালরা আইএসএল খেলার পরও লাল-হলুদ, সবুজ-মেরুন জার্সি পরতে পারেন। ২০১৬-র ১৮ ডিসেম্বর। গোটা কলকাতা তাকিয়ে রয়েছে রুদ্ধশ্বাস ম্যাচের দিকে। আইএসএল ফাইনাল। মুখোমুখি এটিকে বনাম কেরালা ব্লাস্টার্স। নির্ধারিত সময়ে খেলা ১-১। খেলা গড়াল টাইব্রেকারে। শেষ শট নিতে এলেন সেড্রিক হেংবার্ট। কলকাতার পোস্টের নীচে স্বল্প উচ্চতার বাজ পাখি। কী হবে? দ্বিতীয়বারের জন্য আইএসএল আসবে এ শহরে নাকি চলে যাবে আইএম বিজয়নের রাজ্যে? শট মারলেন সেড্রিক। বাঁ দিকে পা স্ট্রেচ করে ডান দিকে ঝাঁপালেন উত্তরপাড়ার দেবজিৎ। সেভ। উল্লাসে ফেটে পড়ল শহর।
[caption id="attachment_15563" align="alignleft" width="300"]

২০১৬ আইএসএল ফাইনালে দেবজিতের সেভ[/caption]
আর রাশিয়া বিশ্বকাপের তৃতীয় প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে রুশ গোলরক্ষক আকিনফিব মনে করালেন দেবজিৎ ওরফে টুনিকে। স্পেনের হয়ে আসপাসের নেওয়া শট একইভাবে সেভ করলেন আকিনফিব। হুবহু এক। বাঁ দিকে পা স্ট্রেচ করে ডান দিকে ঝাঁপিয়ে। যে ঘটনার পর ময়দানে দেবিজিতের নাম হয়ে গিয়েছিল সেভজিৎ। সেই একই মুহূর্ত ফিরে এল স্পেন-রাশিয়া ম্যাচে। সৌজন্যে লেভ ইয়াসিনের দেশের গোলকিপার আকিনফিব।
https://twitter.com/FIFAWorldCup/status/1013497608655048704