Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ২ লাখ ছুঁয়েছে! সবচেয়ে কমদামি কতয় বিকোচ্ছে জানেন?

ক্রিকেটপ্রেমেরা সশরীরে হাজির হতে চাইছেন আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কিন্তু চাইলেই তো হল না, টিকিট পাওয়া সোজা নয়। আর দামও আকাশ ছুঁয়েছে।

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ২ লাখ ছুঁয়েছে! সবচেয়ে কমদামি কতয় বিকোচ্ছে জানেন?

শেষ আপডেট: 18 November 2023 13:27

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিনের খরা কাটতে চলেছে কি? রবিবার আমদাবাদে আইসিসির একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। একদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল। অন্যদিকে ২০২৩ এর বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচ না হারা দুরন্ত ছন্দে থাকা ভারত। স্বভাবতই সেই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে চরচড়িয়ে বাড়ছে টিকিটের দাম। ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম নাকি প্রায় ২ লক্ষ টাকা ছুঁয়ে ফেলেছে! 

চলতি বিশ্বকাপে অসামান্য ফর্মে রয়েছে ভারত। টানা ১০টি ম্যাচ জিতেছে তারা। বিপক্ষ যেই হোক না কেন, বিরাট কোহলি-রোহিত শর্মা-মহম্মদ শামি সহ বাকিদের প্রবল পরাক্রমের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে সমস্ত দল। বুধবার ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালের ম্যাচে  নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে চলে গেছে অস্ট্রেলিয়া।

ফাইনাল ম্যাচে ৫ বারের চ্যাম্পিয়নকে কি হারাতে পারবে ভারত? খরা কি কাটবে এবার? নাকি এবারও ফিরতে হবে খালি হাতে? 

এর উত্তর পেতে ক্রিকেটপ্রেমেরা সশরীরে হাজির হতে চাইছেন আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কিন্তু চাইলেই তো হল না, টিকিট পাওয়া সোজা নয়। আর দামও আকাশ ছুঁয়েছে। ভায়াগোগো ডট কম নামে ক্রিকেট ম্যাচের টিকিট রিসেলিং-এর একটি ওয়েবসাইট থেকে জানা গেছে, টায়ার ৪-এর একটি টিকিটের দাম গিয়ে পৌঁছেছে ১ লক্ষ ৮৭ হাজার ৪০৭ টাকায়। পাশের টায়ারে জন্য সেই দাম সামান্য কম, ১ লক্ষ ৫৮ হাজার ৪২১ টাকা। বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে কমদামি টিকিটের দাম এখন ৩২ হাজার টাকা। 

এই প্রথমবার নয় যদিও। ক্রিকেট উন্মাদনায় সেমিফাইনাল ম্যাচের টিকিটও নাকি লাখ টাকার উপরেই বিক্রি হচ্ছিল। চলছিল দেদার কালোবাজারি। ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে এক একটি টিকিটের দাম উঠে গিয়েছিল ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত। এই ঘটনায় মুম্বইয়ের এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। তার কাছ থেকে দুটি টিকিটও উদ্ধার করা হয়েছিল। 

এছাড়া ৫ নম্ভেম্বর ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচেও একই ঘটনা ঘটেছিল। আসল দামের ১০ গুণ বেশি দামেও বিক্রি হয়েছিল টিকিট। তবে ফাইনাল ম্যাচের আগে টিকিট নিয়ে সমস্ত রকম কালোবাজারি রুখতে সতর্ক রয়েছে পুলিশ।


```