Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

IPL 2025: ঘরের মাঠে খাতা খুলতে মরিয়া রাজস্থান, দলে বদল আনতে পারে চেন্নাইও

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) রাজস্থান রয়্যালসের (RR) দ্বিতীয় হোম গ্রাউন্ড গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। এবারের পর্বে সেখানে শেষ ম্যাচ খেলতে নামছে রাজস্থান।

IPL 2025: ঘরের মাঠে খাতা খুলতে মরিয়া রাজস্থান, দলে বদল আনতে পারে চেন্নাইও

রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস

শেষ আপডেট: 30 March 2025 10:25

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) রাজস্থান রয়্যালসের (RR) দ্বিতীয় হোম গ্রাউন্ড গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। এবারের পর্বে সেখানে শেষ ম্যাচ খেলতে নামছে রাজস্থান। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (CSK)। পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি এবার ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে অভিযান শুরু করেছিল জয় দিয়ে। তবে চেন্নাইয়ের ঘরের মাঠেই আরসিবির বিরুদ্ধে ১৭ বছর পর হারের মুখ দেখেছে তারা। রাজস্থানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া থাকবে চেন্নাই শিবির।  

রাজস্থানের চমক—বৈভব সূর্যবংশী!  

রাজস্থানের হয়ে আজ মাঠে নামতে পারেন এক বিস্ময় প্রতিভা—বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সী এই তরুণকে মেগা অকশনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। আইসিসির নিয়ম অনুযায়ী, ১৫ বছরের আগে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা যায় না, তবে আইপিএলে এমন কোনও বাধ্যবাধকতা নেই। যদি ফ্র্যাঞ্চাইজি চায় এবং প্লেয়ার প্রস্তুত থাকে, তাহলে তাকে খেলানো যেতে পারে। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে অনুশীলন করছেন বৈভব। ফলে আজই অভিষেক হয়ে যেতে পারে তার!  

ক্যাপ্টেন রিয়ান পরাগের হাতে  

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হাতে চোট পেয়েছিলেন সঞ্জু স্যামসন। তিনি আপাতত শুধু ব্যাটার হিসেবে খেলার অনুমতি পেয়েছেন। ফলে রাজস্থানের প্রথম তিনটি ম্যাচে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রিয়ান পরাগের হাতে। আজ চেন্নাইয়ের বিরুদ্ধেও তিনি রাজস্থানের অধিনায়কত্ব করবেন।  

চেন্নাইয়ের একাদশে পরিবর্তন?  

সাধারণত দলীয় কম্বিনেশনে বড়সড় পরিবর্তন করে না চেন্নাই সুপার কিংস। তবে স্যাম কারানের শেষ দু’ম্যাচের পারফরম্যান্স খুব একটা ভালো না হওয়ায় ডেভন কনওয়ে জায়গা পেতে পারেন দলে। পাশাপাশি, পেস অলরাউন্ডার হিসেবে অংশুল কম্বোজ বা বিজয় শঙ্করকেও সুযোগ দেওয়া হতে পারে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে রাহুল ত্রিপাঠিকে। তবে ওপেনিংয়ে রাহুল কতটা ভরসা দিতে পারছেন, সেটাও ভাবনার বিষয়।  

সম্ভাব্য একাদশ  

চেন্নাই সুপার কিংস: রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠি/বিজয় শঙ্কর, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, অংশুল কম্বোজ, রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, মাতিসা পাথিরানা।  

রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, নীতীশ রানা, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, শুভম দুবে/বৈভব সূর্যবংশী, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, সন্দীপ শর্মা। আজকের ম্যাচে নজর থাকবে চেন্নাইয়ের ঘুরে দাঁড়ানোর চেষ্টায়, রাজস্থানের অধিনায়কত্বে রিয়ান পরাগের ভূমিকা, এবং সবকিছুকে ছাপিয়ে তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীর সম্ভাব্য অভিষেকের দিকে!


```