Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একে রোনাল্ডো, দুইয়ে মেসি, তিনে সুনীল

দ্য ওয়াল ব্যুরো: ওয়েন রুনি, ক্লিন্ট ডেম্পসিকে টপকে গিয়েছেন। ডেভিড ভিয়ার সঙ্গে গোলের সংখ্যা সমান। সামনে শুধু রোনাল্ডো আর মেসি। এই মুহুর্তে বর্তমান প্লেয়ারদের গোলের তালিকায় থার্ড বয় 'ব্লু টাইগার' সুনীল ছেত্রী। এই মুহুর্তে রোনাল্ডোর গোল সংখ্য

একে রোনাল্ডো, দুইয়ে মেসি, তিনে সুনীল

শেষ আপডেট: 2 June 2018 11:05

দ্য ওয়াল ব্যুরো: ওয়েন রুনি, ক্লিন্ট ডেম্পসিকে টপকে গিয়েছেন। ডেভিড ভিয়ার সঙ্গে গোলের সংখ্যা সমান। সামনে শুধু রোনাল্ডো আর মেসি। এই মুহুর্তে বর্তমান প্লেয়ারদের গোলের তালিকায় থার্ড বয় 'ব্লু টাইগার' সুনীল ছেত্রী। এই মুহুর্তে রোনাল্ডোর গোল সংখ্যা ৮১, মেসির ৬৪। গত ম্যাচে হ্যাটট্রিকের সৌজন্যে সুনীল পৌঁছলেন ৫৯ গোলে। বয়স যত বাড়ছে ততই যেন নিজের জাত চেনাচ্ছেন সুনীল। ক্লাব ফুটবলে বেঙ্গালুরু এফসির হয়ে আই লিগ, ফেডারেশন কাপ, সুপার কাপ জিতেছেন। খেলেছেন এএফসি কাপের ফাইনালে। তেমনই দেশের জার্সিতেও গোলের পর গোল করছেন। সে ম্যাকাও, নেপাল, পুয়ের্তোরিকো হোক কিংবা হালফিলের চাইনিজ তাইপে। প্রতি ম্যাচেই নিজের বুটজোড়াকে করছেন আরও ধারালো। শুধু অভাব ছিল দেশের জার্সিতে একটা হ্যাটট্রিকের। সেটাও এসে গেল গতকাল চাইনিজ তাইপের বিরুদ্ধে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ভারতের। ১৩, ৩৪ ও ৬৬ মিনিটে নিজের তিনটি গোল করেন সুনীল। প্রতিটি গোলের ক্ষেত্রেই দেখা গেল তাঁর মুন্সিয়ানা। ডিফেন্সকে বোকা বানিয়ে ঠান্ডা মাথার ফিনিশ করলেন সুনীল। এই তিনটে গোল তাঁকে পৌঁছে দিল তৃতীয় স্থানে। নিন্দুকেরা অবশ্য বলতেই পারেন মেসি, রোনাল্ডোরা বিশ্বকাপ, ইউরো কাপ কিংবা কোপা আমেরিকার মত টুর্নামেন্টে খেলেন, বিশ্বের সেরা দলের বিরুদ্ধে গোল করেন। সেখানে কী করেছেন সুনীল। কিন্তু আন্তর্জাতিক গোল তো সব ক্ষেত্রেই আন্তর্জাতিক গোল। সেটা যে দেশের  বিরুদ্ধেই হোক না কেন। কারণ দেশের হয়ে করা প্রত্যেকটা গোলের সঙ্গে যুক্ত থাকে প্রত্যেক দেশবাসীর আশা, প্রার্থনা। আর তাই তার মূল্য অনেক বেশি। ভারতের মতো ফুটবল পাগল দেশে এই আকুতি অমূলক নয়। আর তাঁদের এই আশার কেন্দ্রে ৩৩ বছরের ৫ ফুট ৭ ইঞ্চির ছিপছিপে তরুণ সুনীল ছেত্রী। তাঁকে নিয়েই কাশ্মীর থেকে কন্যাকুমারী স্বপ্ন দেখে ফুটবল বিশ্বে ভারতের প্রতিষ্ঠার।

```