Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডায়মন্ড হারবারে মাঠে নামবেন রোনাল্ডিনহো, জাদু দেখবে অভিষেকের এলাকা

ডায়মন্ড হারবারে মাঠে নামবেন রোনাল্ডিনহো, জাদু দেখবে অভিষেকের এলাকা

শেষ আপডেট: 16 October 2023 19:35

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির শারদোৎসবে বাড়তি পাওনা রোনাল্ডিনহো। তিনি তিনদিনের কলকাতা সফরে আলোর রোশনাই ছড়াতে এসেছেন। রবিবার সন্ধ্যায় কলকাতায় পা দেওয়ার পর থেকে ঠাসা কর্মসূচী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের।

রোনাল্ডিনহো পুজোর উদ্বোধনে ফিতে কাটছেন, এটি একেবারেই অচেনা ছবি। যদিও বাংলার মানুষ চান রোনাল্ডিনহোর মতো শিল্পী ফুটবলার মাঠে নেমে তাঁর ক্যারিশমা দেখান।

১০ বছর আগেই তিনি খেলা ছেড়ে দিয়েছেন। ২০১৩ সালে শেষবার ব্রাজিলের জার্সি পরে খেলেছেন। দেশের হয়ে গোল রয়েছে ৯৭টি ম্যাচে ৩৩টি। বার্সেলোনায় সোনার সময় কাটিয়েছেন। একটা সময় মেসির সতীর্থ ছিলেন, স্প্যানিশ জায়ান্টের হয়ে গোল রয়েছে ৭০টি। মোট ১৪৫টি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে।

ব্রাজিলের ৪৩ বছর বয়সি প্রাক্তন মিডফিল্ডার মঙ্গলবার যাবেন ডায়মন্ড হারবারে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় গিয়ে মাঠে নামবেন বলে জানা গিয়েছে। সাংসদ নিজেও থাকবেন মাঠে। রোনাল্ডিনহো দেখাবেন ফুটবল জাদু, তাঁর ফুটবল মূর্ছ্না। রোনাল্ডিনহোর উপস্থিতিতে ডায়মন্ড হারবার এফসি ও সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। ওই ম্যাচে মাঠে নামবেন মনমাতানো ফুটবলার। একটা সময় যাঁর ভুবন ভোলানো হাসি ও স্কিল ট্রেডমার্ক হয়ে গিয়েছিল।

এদিন রোনাল্ডিনহো যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সকালে গিয়েছিলেন লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধনে। আহিরীটোলায় পুজো উদ্বোধন করতে পারেননি বিশৃঙ্খলার কারণে। সেই অনুষ্ঠানে গাড়ি থেকে নামতেই পারেননি সাম্বা ম্যাজিক দেখানো জাদুকর।


```