
শেষ আপডেট: 18 October 2023 19:48
দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে ১৭ বছর আগের ঘটনা। ২০০৬ সাল, সেইসময় রোনাল্ডিনহো খেলছেন এসি মিলানে। তখন তাঁর সতীর্থ ছিলেন ফ্রাঙ্ক রাইকার্ড। দু’জনে মিলে আমেরিকায় গিয়েছিলেন একটা চ্যারিটি ম্যাচ খেলতে। ওই সফরে তাঁরা গিয়েছিলেন আমেরিকা নাসা স্পেস সেন্টারে।
রাইকার্ডের একটা কথা নিয়ে সেবার খুব বিতর্ক হয়েছিল। তিনি বন্ধু রোনাল্ডিনহো নিয়ে বলেছিলেন, নাইটক্লাব বলুন খেলার মাঠ, ব্রাজিলে স্কিলের দিক থেকে পেলেকে বারবার হারাবে গাউচো (রোনাল্ডিনহোকে ওই নামে ডাকতেন তিনি)।
ব্রাজিলে বহু তারকা ফুটবলাদের কেরিয়ার শৃঙ্খলাজনিত সমস্যার কারণে থমকে গিয়েছে। গ্যারিঞ্চা থেকে আদ্রিয়ানো, কিংবা রোবিনহো থেকে রোনাল্ডিনহো, এই ফুটবল প্রতিভাদের দক্ষতার থেকেও বেশি আলোচনা হয়েছে তাঁদের ফুটবল মাঠের বাইরের জীবন নিয়ে।
রোনাল্ডিনহো বারবার বিতর্কে জড়িয়েছেন। তিনি প্যারাগুয়েতে জেলে ছয় মাস হাজতবাস করেছেন। তাঁর নামে অভিযোগ ছিল, তিনি জাল পাসপোর্ট দেখিয়ে প্যারাগুয়েতে ব্যবসা করতে গিয়েছিলেন। বার্সেলোনায় কেটেছে রোনাল্ডিনহোর সোনার সময়। সেসময়ে তাঁর ফুটবলশৈলীতে মুগ্ধ ছিল ফুটবল দুনিয়া। রোনাল্ডিনহোর বল ধরে এগনো কিংবা তাঁর সোয়ার্ভিং ফ্রিকিক ছিল ট্রেডমার্ক।
ব্রাজিলে একবার জোর বিতর্ক হয়েছিল। রোনাল্ডিনহোর দীর্ঘদিনের ম্যানেজার রবার্তো পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন। তারপর সেই ম্যানেজারের বোন দিসাই হন কিংবদন্তির প্রেস ম্যানেজার। পরবর্তীকালে সেই দিসাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন তিনি। ওই প্রেস ম্যানেজার অন্তসত্ত্বা হয়ে পড়েন।
তারপরেও বহু নারীতে আসক্ত হয়ে গিয়েছিলেন। এসি মিলানে খেলার সময় সেই দেশের এক নামী মডেলের সঙ্গেও লিভ টুগেদার করতেন। রোনাল্ডিনহোর প্রথম প্রেম অবশ্য ব্রাজিলেই, ফ্ল্যামেঙ্গো ক্লাবের কোচের মেয়ের সঙ্গে প্রথম ভালবাসা। জীবনে যত এগিয়েছেন, ততই তিনি বর্ণময় জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন।
ফুটবলার রোনাল্ডিনহো নিয়ে বলার কিছু নেই। তাঁর সঙ্গে রিভাল্ডোর জুটি ইতিহাস হয়ে গিয়েছে। ব্রাজিলের এই তারকাই ছিলেন মেসির প্রথম আইডল। বার্সাতে যোগ দেওয়ার সময় মেসিকে ছোট ভাইয়ের মতো কাছে টেনে নিয়েছিলেন।
ব্রাজিলের হয়ে বিশ্বকাপ পেয়েছেন। একাধিকবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। কোপা আমেরিকা ট্রফিও রয়েছে ক্যাবিনেটে। ফিফা বর্ষসেরাও হন দু’বার। তারপরেও রোনাল্ডিনহোর জীবন বারবার বিতর্কে ছন্দহীন হয়ে গিয়েছে। ব্রাজিলে এখনও পর্তুগিজ ভাষায় বলা হয়, রোনাল্ডো দইস, রোনাল্ডিনহো উম। মানে রোনাল্ডো জনপ্রিয়তায় তালিকায় দুইয়ে, একে রোনাল্ডিনহো গাউচোই।