Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাগে-দুঃখে ব্রাজিলের খেলাই দেখবেন না রোনাল্ডিনহো! কেন বলছেন কিংবদন্তী

ব্রাজিলের খেলায় আগের মতো সেই চকমকে ব্যাপারটা নেই। আগে ব্রাজিলের খেলা থাকলে সবাই মুখিয়ে থাকত। ফুটবলের সৌন্দর্য্য কাকে বলে সেটি দেখা যেত ব্রাজিলের চিরাচরিত জোগো বোনিতো (সুন্দর ফুটবল) দেখে।

রাগে-দুঃখে ব্রাজিলের খেলাই দেখবেন না রোনাল্ডিনহো! কেন বলছেন কিংবদন্তী

রোনাল্ডিনহো

শেষ আপডেট: 15 June 2024 17:38

দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স ভাল হয়নি। তারপর ২০২৬ সালের বিশ্বকাপ বাছাই পর্বেও তাদের অবস্থা ভাল নয়। পেলের দেশের সময় ভাল যাচ্ছে না। কোচ বদলেও দলের খেলার কোনও উন্নতি চোখে পড়ছে না।

ব্রাজিলের খেলায় আগের মতো সেই চকমকে ব্যাপারটা নেই। আগে ব্রাজিলের খেলা থাকলে সবাই মুখিয়ে থাকতেন। ফুটবলের সৌন্দর্য্য কাকে বলে সেটি দেখা যেত ব্রাজিলের চিরাচরিত জোগো বোনিতো (সুন্দর ফুটবল) দেখে। তাই তো রাগে ক্ষোভে কোপা আমেরিকাতে ব্রাজিলের কোনও খেলাই দেখবেন না ব্রাজিল ফুটবলের কিংবদন্তী ও ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন রোনাল্ডিনহো।

আমেরিকায় কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচে অংশ নেয় ব্রাজিল। মেক্সিকোর সঙ্গে শেষ সময়ের গোলে জিতলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করে তারা।

রোনাল্ডিনহো এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি ব্রাজিলের কোনও খেলাই দেখব না। বর্তমান ব্রাজিল দলে সবকিছুই অনুপস্থিত। তাদের মধ্যে জেদ নেই, প্যাশন নেই, ভাল খেলার ইচ্ছেরও অভাব রয়েছে।’’

রোনাল্ডিনহো যখন কলকাতায় এসেছিলেন, সেইসময়ও বলেছিলেন, ব্রাজিলের ফুটবলেই তিনি মরেন, বাঁচেনও। কয়েক মাসের তফাতে তিনিও জাতীয় দলের খেলা দেখে হতাশ হয়ে গিয়েছেন। 

প্রসঙ্গত, কোপা আমেরিকাতে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে কোস্টারিকার বিপক্ষে। ২০২২ বিশ্বকাপের পরে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে তারা। তার মধ্যে ৫টি জিতেছে, ৫টি হেরেছে, বাকি তিন ম্যাচ ড্র হয়েছে।


```